আমার জন্য যে হৃদয়, হোকনা বিষঢালা তার আবরণ, হোকনা দুর্বিষহ যন্ত্রণা প্রসবের আঁতুড়ঘর, তবুও সে তো আমার ।
যদি কখনও সমুদ্রভর্তি বিষ শুষে নিতে চায় আমার প্রেমের প্রতিটি স্পন্দন... যদি কখনও বিষের বিভীষিকাময় পাষণ্ড আগুন ছারখার করে দেয় আমার অন্তপুরী আমি মৃত্যুকে বলব আমার সমান্তরালে চলো, নয়ত মিশে যাও আমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে... প্রতিটি কোষে কোষে... যেখানে দীপ্তিমান সূর্যও আলোর সন্ধানে লণ্ঠন জ্বালায়- যেখানে আকাশী রঙের পাখিও ভালোবেসে আকাশকে রঙ দেয় ... যেখানে রক্তের রঙ মিশে যায় সিঁদুরে আলতায়।
মৃত্যু, আমাকে যদি কাছে টানতেই হয় তোমাকেও যে প্রেমিক হতে হবে। . ************************* . সূচীতে . . .
কোলাপসেবল গেটের মত আমার দ্বিখণ্ডিত মনকে দু’দিক থেকে টানছে এক অদৃশ্য শক্তি
কষ্ট কীভাবে দুঃখ হয়ে ওঠে তা আমার জানা নেই... তবে যখন মডার্ন বাসস্টপে কোনো ওড়না পরা যুবতীর মুখের আদল বড্ড চেনা লাগে, কেন যেন মনে হয়, হেরে যাওয়া আর হারিয়ে যাওয়ার মধ্যে যেমন বিস্তর ফারাক, ঠিক তেমনি ছোঁয়া আর ছুঁয়ে থাকার মধ্যেও।
বছর দিয়ে আমি কখনও স্মৃতির বয়স মাপিনি অবন্তিকা, যতবার স্মৃতিরা পলি হয়ে মিশে যেতে চায় চোখের অতল গহ্বরে- মহানন্দায়; ততবার আমি ছোঁয়াকে ছুঁয়ে থাকা ভাবি আর আমার নির্বাসিত দৃষ্টি এক অমোঘ প্রাপ্তি নিয়ে চেয়ে থাকে . অপ্রাপ্তির দিকে... . ************************* . সূচীতে . . .
তোমার জন্য বুকভরা প্রেম মুখের হাসি আছে, উঁকি মেরে দেখ বুকের আনাচে-কানাচে । এর চে’ বেশি তোমায় আমি কিই বা দেবো আর আমি তো এক লোকাল ট্রেনের ডেইলী প্যাসেঞ্জার।
তোমার অনেক ইচ্ছে আমি জোর করে খুন করি তুমি কি জানো, টাকার জন্য বসের পায়েও ধরি ! রাত চলে যায় সকাল হলে, একই রুটিন আবার ইচ্ছে করেই খেতে ভুলি দুপুরবেলার খাবার।
জোর করিনি কখনও বলিনি ফিরে এসো ফের, বলিনি ছুঁড়ে ফেলে দাও তোমার সাধের পৃথিবী বলিনি ডুবে মরো কিংবা পুড়ে মরো অনুতাপে ।
তবু যদি তাকে গ্রাস করে কোনো অশরীরী আত্মা যদি হৃদয়ে জমে যায় অগনিত ভীড় যদি কখনও তাকে ছুঁয়ে দেয় কোনো পিশাচী শরীর - যা কিছু আমার ছিল, যা কিছু আমার হবে, যদি চায়, সে সবটুকু নিক।
সমাপ্তির সূর্যের কাছে অন্তত একবার বলুক আমি তার হারানো প্রেমিক ... . ************************* . সূচীতে . . .