কবি তন্ময় মণ্ডল - পিতা তপন মন্ডল এবং মাতা মিনতী দেবী। কবি চার বছর বয়স থেকেই মাসীর
বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরা-তে বড় হয়েছেন। কল্যানগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক ও
কল্যানগড় বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মজারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ পড়েন।
বর্তমানে তাঁর পেশা সাংবাদিকতা। এর আগে ৪ মাসের কেন্দ্রীয় সরকারের চাকরী সহ অন্যান্য পেশার
সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে বেলঘরিয়ার বাসিন্দা।
পদাথবিদ্যার ছাত্র হলেও, সাহিত্যের প্রতি তাঁর নাড়ির টান রয়েছে। তাঁর সম্পাদিত পত্রিকা “নবাঙ্কুর”
(সম্পাদনার দায়িত্ব ২০১৩ থেকে) । সম্পাদিত গ্রন্থ “এপার বাংলা ওপার বাংলা” (দুই বাংলার গল্প নিয়ে গল্প
সংকলন, ২০১৩), অ আ ক খ ভাষার কবিতা সংকলন (মাতৃভাষা বিষয়ক কবিতা সংকলন, ২০১৫)।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “মৃত্যুকে খোলা চিঠি” (২০১৬)।
তাঁর প্রাপ্ত পুরস্কারাদির মধ্যে রয়েছে নীতিশ দত্ত স্মৃতি পুরষ্কার ২০১৭, অপরাজিতা অর্পণ সম্মাননা ২০১৭,
শব্দসাঁকো কেতাবি সম্মান ২০১৭, পথের আলাপের অর্ধ দশকের সেরা পাঁচ সম্মাননা ২০১৭, সৃজন সম্মাননা
২০১৭ প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি তন্ময় মণ্ডলের কবিতা প্রকাশিত করে আনন্দিত।
কবি তন্ময় মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - tanmay8101@gmail.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১৪.৩.২০১৮
...