কবি তিমিরবরণ সিংহের কবিতা
*
হরিয়াল
কবি তিমিরবরণ সিংহ
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে, “পিপাসা পরিক্রমা” নামের যাদপুর
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রিদের কবিতা সংকলনে। কবি নিজেই এই পত্রিকার প্রতিষ্ঠাতা
সদস্য ছিলেন। সম্পাদক ছিলেন সমরেন্দ্র ভট্টাচার্য ও গৌতম ভট্টাচার্য।


আমি সকালবেলায় নগ্ন পায়ে
ঘাস মাড়িয়ে যেতে ভালোবাসি
আমি রোদ্রু মাখতে ভালোবাসি
আমার জংলী ফুল ভালোলাগে
আমার মাটি মাখতে ভালোলাগে
আমার ক্লান্ত বেলায়---
হরিৎ-পাতার মেঘল ছায়া
ভালোলাগে

.        *************************      
.                                                                              
সূচিতে . . .      



মিলনসাগর       
*
উদাসী হেঁটেছি
কবি তিমিরবরণ সিংহ
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৬-৬৭ সালে, “অরণি” নামের যাদপুর বিশ্ববিদ্যালয়ের
ছত্রছাত্রিদেক কবিতা সংকলনে। কবি নিজেই এই পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও সম্পাদক
ছিলেন।


এক একটা রাতে আমি
হু-হু বর্ষার মত কেঁদেছি।
অন্ধ কুঠরীতে আগুন ঢেলেছি
ক্ষ্যাপা সেজেছি . . .
উদাসী হেঁটেছি
ফসলকাটা মাঠে,
অন্ধকারে নেমে

.        *************************      
.                                                                              
সূচিতে . . .      



মিলনসাগর       
*
রোদ ও ঘাসফুল
কবি তিমিরবরণ সিংহ
কবিতাটি প্রকাশিত হয় গৌতম সেন সম্পাদিত, প্রাসঙ্গিক প্রকাশনী, ৯৭/২ ব্যানাপ্জী পাড়া
রোড, কলকাতা-৪১, থেকে প্রকাশিত, “ভেঙে দাও বন্ধ্যা প্রহর” কবিতা সংকলনে।


তোমাকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম
আমার গ্রামে---
ভালবাসতে চেয়েছিলাম চামেলির মত।
যারে তুমি ‘লক্ষ্মী’ আমার সাথে---
পৌষালো সকালে তোমায় শিশির মাখাব।

এ বাসি পৃথিবীর বুকে
আমার যন্ত্রণা কোথায় রাখব
বলতো পারো কোথায় ?
দিতে পারো আমাকে সেই
অরণ্যনীর মহুয়া পথ খুঁজে!

.        *************************      
.                                                                              
সূচিতে . . .      



মিলনসাগর       
*
ও পাগল
কবি তিমিরবরণ সিংহ
কবিতাটি প্রকাশিত হয় গৌতম সেন সম্পাদিত, প্রাসঙ্গিক প্রকাশনী, ৯৭/২ ব্যানাপ্জী পাড়া
রোড, কলকাতা-৪১, থেকে প্রকাশিত, “ভেঙে দাও বন্ধ্যা প্রহর” কবিতা সংকলনে।


ও পাগল, ও পথ তুই মাড়াসনে মাড়াসনে
ও পাগল, পালামী তুই ছাড়
ঘরে তোর মুমূর্ষু বোন
পাগলামী তুই ছাড়

বল তো,
শহীদ হওয়া কি আমাদের পোষায় ?

.        *************************      
.                                                                              
সূচিতে . . .      



মিলনসাগর