কবি উদয় শংকর দুর্জয় - জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোরে। পিতা যুগলকিশোর কুণ্ডু এবং
মাতা টুকুরাণী দেবী। কবি পিতা মাতার একমাত্র সন্তান। ২০০৭ সাল থেকে তিনি যুক্তরাজ্যে (UK) বসবাস
করছেন।
কবির প্রথম লেখা প্রকাশিত হয় পত্রিকা “দৈনিক যশোর”-এ, ১৯৯৭ সালে মুক্তিযুদ্ধের গল্প দিয়ে।
তাঁর প্রকাশনায় রয়েছে ৫টি গ্রন্থ, যৌথ কাব্য গ্রন্থ “ত্রয়ী” (২০০৯), যৌথ কাব্য গ্রন্থ “মৈত্রী” (২০১০), যৌথ
কাব্য গ্রন্থ “পাঁচ নক্ষত্র” (২০১১), যৌথ কাব্য গ্রন্থ “চার অধ্যায়” (২০১৩) এবং প্রথম একক কাব্য গ্রন্থ “লিখে
রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন” (২০১৬)।
“লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন” কাব্য গ্রন্থ ইংরাজিতে অনুবাদ হয়ে আগামী ঢাকা ও কলকাতা
বইমেলা ২০১৭ তে ‘SONG INNOCENCE’ নামে আত্মজা পাবলিশার্স থেকে প্রকাশিত হতে চলেছে।
কবির সম্পাদিত সৃজনশীল সাহিত্য পত্রের নাম “স্পন্দন”। ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে “স্পন্দন”-এর প্রথম
সংখ্যা প্রকাশিত হয়। এ পর্যন্ত ১৪ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০১৮ তে স্পন্দনের ১৫ তম সংখ্যা বের
হবে হুমায়ুন আজাদকে নিয়ে।
আমরা মিলনসাগরে কবি উদয় শকর দুর্জয়ের কবিতা প্রকাশিত করে আনন্দিত।
কবি উদয় শংকর দুর্জয়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - 92 A High street, E13 0AJ, London.
চলভাষ - 0044 07815619550
ইমেল - usdurjay@gmail.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১৩.৩.২০১৮
...