বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে কথা - আশানন্দন চট্টরাজ শিল্পী - স্বপ্না চক্রবর্তী সুর - চন্দ্রকান্ত নন্দী (HMV থেকে প্রকাশিত “চয়নিকা এপার বাংলা ওপার বাংলার লোকগীতি” ক্যাসেটে রয়েছে।) গানটি শুনে শুনে এখানে লেখা হয়েছে। গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন -https://www.youtube.com/watch?v=l1Vy_LqRlEc
বলি ও ননদী বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে
ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে ইস্টিশানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দ্যাখেন তোরে দেখছে ক্যামন চেয়ে ড্যাবড্যাবিয়ে চেয়ে দ্যাখেন তোরে দেখছে ক্যামন চেয়ে ড্যাবড্যাবিয়ে চেয়ে আমি তাইতো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়ীতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে
পাঠাই কারে জেলে পাড়ায়, আনতে হবে মাছ পাঠাই কারে জেলে পাড়ায়, আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি আবার এমন সময় মিনসে দেখি, সাবান ঘসে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়ীতে
ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায় পারের মাঝি ডাকে যে গো পারের মাঝি ডাকে যে গো কে যাবি রে আয় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায়
সূর্য যে ওই বসছে পাটে রং লেগেছে নদীর ঘাটে সূর্য যে ওই বসছে পাটে রং লেগেছে নদীর ঘাটে দ্যাখে যে তা অবাক চোখে, আকাশ বলাকায় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায়
ভাঙা ঘাটে ঢেউয়ে ঢেউয়ে লাগে দোদুল দোলা আর সেদিক পানে রয় যে চেয়ে বাউল আপন ভোলা গাঁয়ের মেয়ে কলস কাঁখে যায় হারিয়ে নদীর বাঁকে শেষের চিতা শ্মশান ঘাটে, আলো যে ছড়ায় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায়
আশানন্দন সেই মাঝিকে পাগল ম.....ন মন আমার আশানন্দন সেই মাঝিকে দেখার আশে নদীর দিকে চেয়ে চেয়ে রয় দাঁড়িয়ে, বিশাল বটের ছায় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায় পারের মাঝি ডাকে যে গো পারের মাঝি ডাকে যে গো কে যাবি রে আয় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায় ভবের খেলা সাঙ্গ হল, বেলা বয়ে যায় বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় . **************** . সূচীতে . . .
গুরুগো গুরু আমার গুরু ও দয়াল গুরু গো সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই এক তারায়
সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় উতলা যে আমার এ মন, তাই না পারি কিছুই এখন উতলা যে আমার এ মন, তাই না পারি কিছুই এখন আর এদিকে দেখি চেয়ে ধীরে যে বেলা গড়ায় সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার
যন্ত্র যদি বেসুর বাজে, ভাব কি জাগে হৃদয় মাঝে? যন্ত্র যদি বেসুর বাজে, ভাব কি জাগে হৃদয় মাঝে? ভাব না এলে কেমন করে গান গেয়ে ডাকি তোমায় সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায়
আশানন্দন তাইতো বলে এ মন বাঁধ ওই একতারে আশানন্দন তাইতো বলে এ মন বাঁধ ওই একতারে তাই ওই সুরে গো বারে বারে ওই সুরে গো বারে বারে তোমার ভজন প্রাণ মাতায় সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সুর বেঁধে দাও গুরু আমার সাধেরই একতারায় সাধেরই একতারায়, সাধেরই একতারায়, সাধেরই একতারায়, সাধেরই একতারায় . **************** . সূচীতে . . .