কবি বিশ্বজিৎ মাইতি - জন্মগ্রহণ করেন পূর্ব মেদিনীপুরের কামারদায়। পিতা বিজয়কৃষ্ণ মাইতি মাতা
স্নেহলতা দেবী।
বিশ্বভারতী থেকে বি.এ. এবং এম.এ. দুই স্তরেই প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন। বর্তমানে তিনি
নন্দীগ্রামের সীতানন্দ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জাতক কাহিনী”, “মানবজনম”, “যুবকের ডায়েরী”, “মিথ্যা কবিতা”,
“বারো হাত কাঁকুড়ের দেশ”, “কথামৃতের পাতা”, “প্রণয় কুহক”, “প্রোল্যাক্টিন হরমোন”, “বারো হাত কাঁকুড়ের
দেশ” কাব্যগ্রন্থটি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের প্রেক্ষাপটে লেখা।
প্রথম দিকে “কচ সান্যাল” ছদ্মনাম ব্যবহার করে দেশ, প্রতিক্ষণ সহ বহু পত্র-পত্রিকায় কবিতা লিখেছেন।
মাঝে কয়েক বছর লেখা থেকে দূরে ছিলেন। বর্তমানে আবার নিয়মিত লিখছেন।
মিলনসাগরে কবি বিশ্বজিৎ মাইতির কবিতা তুলে আমরা আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : bmaity66@gmail.com
উত্স - কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি বিশ্বজিৎ মাইতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২৯.১১.২০১৮।
...