| কবি আছদ্দিন-এর বৈষ্ণব পদাবলী |
| গোকুল আজু আনন্দ অধিক ভেল ভণিতা আছদ্দিন কবি আছওজ্জিন এই পদটি বিধুভূষণ গোস্বামী ও সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত, ঢাকা থেকে প্রকাশিত, সম্মিলন পত্রিকার ১৩২৪ বঙ্গাব্দের ভাদ্র ও আশ্বিন-সংখ্যার (১৯১৭ সাল), আবদুল করিম সাহিত্য-বিশারদের মুসমান কবির বৈষ্ণব পদাবলী প্রবন্ধের ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ বরাড়ী॥ গোকুল আজু আনন্দ অধিক ভেল। বহু আরাধনে শ্যাম দরশনে দুঃখ দশা দূরে গেল॥ ধুআ॥ আজু হন্তে জথি গোকুলে বসতি আকুল ব্যাকুল ছিল। পহু আগমনে হরিস বাজনে আনন্দিত হই গেল॥ সবহি গোকুল উত্সব মঙ্গল ঝুম ঝুম শব্দ উল্লাস। জঅ জঅ রোল আনন্দ উল্লোল দশদিশ হইল উক্কাস॥ আছদ্দিন কহব এ সব উত্সব রাখ ২ প্রভু চিরদিন। মন মনোরথ হইল পূর্ণিত সহাএ (সহায়) সাহা আএনদ্দিন॥ এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি”, ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। মিলন ॥ বরাড়ী॥ গোকুল আজু আনন্দ অধিক ভেল। বহু আরাধনে শ্যাম দরশনে দুঃখ দশা দূরে গেল॥ ধুআ॥ আজু হন্তে জথি গোকুলে বসতি আকুল ব্যাকুল ছিল। পহু আগমনে হরিস বাজনে আনন্দিত হই গেল॥ সবহি গোকুল উত্সব মঙ্গল ঝুম ঝুম শব্দ উল্লাস। জঅ জঅ রোল আনন্দ উল্লোল দশদিশ হইল উক্কাস॥ আছদ্দিন কহব এ সব উত্সব রাখ প্রভু চিরদিন। মন মনোরথ হইল পূর্ণিত সহাএ (সহায়) সাহা আএনদ্দিন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |