কবি আলিমিঞার বৈষ্ণব পদাবলী
*
ছোট না রাধিকা ভরণ কলসী
ভণিতা আলীমিঞা
কবি আলীমিঞা
এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন
মুসলমান কবি”, ৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।

॥ শ্রীরাধার রূপ॥

ছোট না রাধিকা,                    ভরণ কলসী,
মাঝা হেলি ঢলি পড়ে।
কোন্ নাগরে,                পাঠাইছে তোমারে,
দয়া নাই শ্যামের মনে॥
গাছের উপরে,                     লতার বসতি,
লতার উপরে ফুল।
ফুলের উপরে,                     ভ্রমরা গুঞ্জরে,
কানুএ মজাইল ঐ জাতিকুল॥
সঙ্গে সখীগণ,                        কৈল পলায়ন,
একাকী চলিলাম যমুনা।
যমুনাতে গেলাম,               বলাকা দেখিলুম্ ,
আশ্চর্য্য হইল মোর মন॥
নদীর কিনারে,                       বলাকা চরে,
মত্স চুনি চুনি খায়।
কোন্ নাগরে,                পাঠাইছে তোমারে,
জলের নীচে ছায়া দেখা যায়॥
ছায়া নিরখিলুম,                ভাবে মগ্ন হৈলুম,
উদাস হইল মোর মন।
মুই যদি পাইতুম্ ,             যতনে রাখিতুম্ ,
দিবা কাটিত নানা সুখে।
আলী মিঞার বাণী,                শুন শুন ধনি,
ছাড়িয়া নদীর কুল সঙ্গে যাইবা নি॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর