| এই পাতার কবিতার ভণিতা - আলিরাজা |
| ॥ গীত - মালশী॥ করুণাদধি(১) নানান বরণী শ্যামা কালী॥ ধ্রু। তুমি নারায়ণ হরি, তুমি হর ব্রহ্মা গৌরী, দেবের দেবতা তুয়া মূল। অষ্ট লোকে পরিহার, রাতুল চরণে যার, শরণ মাগে দেবকুল॥ তুমি গুরু মাতা পিতা, ত্রিলোক পরমদাতা, তারিণী করুণাসিন্ধু সার। জগত রুদ্রাণী তনু, শিব লীলা রাধা কানু, সত্ত্বঃ রজঃ তমঃ শক্তি যাক॥ হীন আলি রাজা বোলে, শ্যামকালী পদতলে, শক্তি লীলা শঙ্কর-ঘরিণী। সূরবংশী হর গৌরী, চন্দ্র অংশী রাধা হরি, তত্ত্বরূপী নবীন যৌবনী॥ ১ - করুণাদধি - কুণোদধি, করুণা-সাগর। |