| কবি আলিমদ্দিনের বৈষ্ণব পদাবলী |
| এই মোর কপালে ছিল ভণিতা শ্রী আলিমদ্দিন কবি আলিমদ্দিন এই পদটি ১৯০৪ সালে প্রকাশিত, ব্রজসুন্দর সান্যাল সম্পাদিত, মূলত আবদুল করিম সাহিত্যবিশারদ ও রমণীমোহন মল্লিক দ্বারা সংগৃহীত, “মুসলমান বৈষ্ণব কবি", ৩য় খণ্ড, ২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই মোর কপালে ছিল, প্রাণের নাথ ছাড়ি গেল, . সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন, চল চল সখীগণ, . ছাড়ি গেল সখা প্রাণ নাথে॥ হাহা প্রভু দীন নাথ, তুমি বিনে পরমাদ, . তুমি বিনে আঁধার বৃন্দাবন। শ্রীআলিমদ্দিনে কহে, শুন রাধে মহাশয়ে, . কৃষ্ণ সাথে হৈব দরশন॥ এই পদটি জলধর সেন সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার পৌষ ১৩২৫ সংখ্যায় (জানুয়ারী ১৯১৯) প্রকাশিত, আবদুল করিম সাহিত্য বিশারদের “মুসলমান কবির বৈষ্ণব-পদাবলী”, প্রবন্ধে ৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। এই মোর কপালে ছিল প্রাণনাথ ছাড়ি গেল সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন চল চল সখীগণ ছাড়ি গেল সখা প্রাণনাথে॥ হাহা প্রভু দীননাথ তুমি বিনে পরমাদ তুমি বিনে আন্ধার বৃন্দাবন। শ্রী আলিমদ্দিনে কহে শুন রাধে মহাশয়ে কৃষ্ণ সাথে হইব দরশন॥ এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি”, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ মাথুর॥ * * * * এই মোর কপালে ছিল, প্রাণের নাথ ছাড়ি গেল, . সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন, চল চল সখীগণ, . ছাড়ি গেল সখা প্রাণনাথে॥ হাহা প্রভু দীননাথ, তুমি বিনে পরমাদ, . তুমি বিনে আঁধার বৃন্দাবন। শ্রীআলিমদ্দিনে কহে, শুন রাধে মহাশয়ে, . কৃষ্ণ সাথে হৈব দরশন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |