| কবি আমানের বৈষ্ণব পদাবলী |
| আলি কহ মুঝে মিলায়স কাম কে মিলাইবে কে মিলাইবো ভণিতা হীন আমান কবি আমান এই পদটি ১৩১১ বঙ্গাব্দে (১৯০৭ সালে) প্রকাশিত, ব্রজসুন্দর সান্যাল সম্পাদিত “মুসলমান বৈষ্ণব কবি” ৩য় খণ্ড, ৫-পৃষ্ঠায়, পাঠান্তরে কবি “আমান”-এর ভণিতায় এইরূপে প্রচলিত পাওয়া গিয়েছে। ॥ কল্যাণ॥ কে মিলাইবে, কে মিলাইবো, কে মিলাবে কান? ঘঠে রে না রহে পরাণ! ধু। না জানি কি হৈল, কি দিআ কি কৈল, কি জানি করমে (আছে?) কি। কি না দোষে কালা, দিলা এথ জ্বালা, প্রাণি লৈয়া যাএ তেজি॥ কি জানি এমন, কালা নিদারুণ, ভুলি রহল দূর দেশ। অনঙ্গ বেদন, মদন দহন, তনু ছাড়ি প্রাণ শেষ॥ এই চান্দ চন্দন, শীতল মঙ্গল, আন ন ভাবিয়ে অঙ্গ। হীন আমানে ভণে, এ তিন ভুবনে, দেখ কানাই তোহ্মার সঙ্গ॥ ১। আলি - সখি। ২। আগর - অগুরু। এই পদটি ১৩১১ বঙ্গাব্দে (১৯০৭ সালে) প্রকাশিত, ব্রজসুন্দর সান্যাল সম্পাদিত “মুসলমান বৈষ্ণব কবি” ৩য় খণ্ড, ৪-পৃষ্ঠায় কবি আলাওলের ভণিতাতেও এইরূপে দেওয়া রযেছে। ॥ কল্যাণ॥ আলি১ কহ (কিহে?) মুঝে মিলায়স কাম? ঘঠে (তে) না রহে প্রাণ! ধু। না জানি কি হৈল, কি দিআ কি কৈল, না জানি ললাটে আছে কি। বিনি দোষে কালা, দিলা এথ জ্বালা, এ না দুঃখে প্রাণ যায় তেজি॥ অবিরত পোড়ে মন, কালা মোরে নিদারুণ, ভুলিয়া রহিলা ভিন্ন দেশ। বিরহের বন, মদন দাহন, তনু ক্ষীণ প্রাণি (মোর) শেষ॥ চন্দন আগর২, শীতল মন্দির, কিছু না লাগএ মন রঙ্গে। হীন আলাওলে ভণে, ঐ দুঃখ রহিল মনে, কানাইয়া দেখ তোর সঙ্গে॥ ১। আলি - সখি। ২। আগর - অগুরু। এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি”, ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ বিরহ॥ * * * * * কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাব কান? ঘটে না রহে পরাণ॥ না জানি কি হৈল, কি দিয়া কি কৈল, কি জানি করমে (আছে?) কি। কি না দোষে কালা, দিলা এথ জ্বালা, প্রাণি লৈয়া যাএ তেজি॥ কি জানি এমন, কালা নিদারুণ, ভুলি (আ) রহল দূর দেশ। অনঙ্গ-বেদন, মদন-দহন, অনু ছাড়ি প্রাণ শেষ॥ এই চান্দ চন্দন, শীতল মঙ্গল, আনন ভাবিয়ে অঙ্গ। হীন আমানে ভণে, এ তিন ভুবনে, দেখ কানাই তোহ্মার সঙ্গ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |