| অনন্ত আচার্য্য ভণিতার বৈষ্ণব পদাবলী |
| জয় শচীনন্দন জগ-জীবন সার শচীর নন্দন জগজীবনসার কবি অনন্ত আচার্য্য এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ৩য় খণ্ড, ৪র্থ শাখা ২১শ পল্লব,শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস ইত্যাদি, ২২৮৫-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ জয় শচীনন্দন জগ-জীবন সার। জীবনে মরণে গোরা ঠাকুর আমার॥ ধ্রু॥ আসিয়া গোলোক-নাথ পারিষদগণ সাথ নবদ্বীপে অবতীর্ণ হৈয়া। স্থাপিয়া যুগের কর্ম্ম নিজ-সংকীর্ত্তন ধর্ম্ম বুঝাইলা নাচিয়া গাইয়া॥ ধরি রূপ হেম-গৌর পরিলা কৌপীন ডোর অরুণ-কিরণ বহির্ব্বাস। করে কমণ্ডলু দণ্ড ধরিলা গৌরাঙ্গচন্দ্র ছাড়ি বিষ্ণুপ্রিয়া-অভিলাষ॥ অখিলের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। নিন্দুক পাষণ্ড ছিল বহু নিন্দা পূর্ব্বে কৈল ভজিল বলিয়া নারায়ণ॥ যাইয়া উত্কল-দেশে নাম কৈল উপদেশে ষড়-ভুজ দেখাঞা প্রকাশ। অনন্ত আচার্য্যে কয় সঙ্গে সব মহাশয় লৈয়া কৈল নীলাচলে বাস॥ এই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১ম তরঙ্গ, ২য় উচ্ছাস, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীরাগ॥ শচীর নন্দন জগজীবনসার। জীবনে মরণে গোরা ঠাকুর আমার॥ ধ্রু॥ আসিয়া গোলোকনাথ পারিষদগণ সাথ নবদ্বীপে অবতীর্ণ হৈঞা। স্থাপিয়া যুগের কর্ম্ম নিজ সংকীর্ত্তন ধর্ম্ম বুঝাইলা নাচিয়া গাইয়া॥ ধরি রূপ হেম গৌর পরিলা কৌপীন ডোর অরুণকিরণ বহির্বাস। করে কমণ্ডলু দণ্ড ধরিলা গৌরাঙ্গচন্দ্র ছাড়ি বিষ্ণুপ্রিয়া অভিলাষ॥ অখিলের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র নাম করিলা গ্রহণ। নিন্দুক পাষণ্ড ছিল বহু নিন্দা পূর্ব্বে কৈল ভজিল বলিয়া নারায়ণ॥ যাইয়া উত্কল দেশে নাম কৈলা উপদেশে ষড়ভুজ করিয়া প্রকাশ। অনন্ত আচায্যে কয় সঙ্গে সব মহাশয় লৈয়া কৈলা নীলাচলে বাস॥ এই পদটি আনুমানিক ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ২৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরাঙ্গ গুণ বর্ণনা জয় শচীনন্দন জগজীবন সার। জীবনে মরণে গোরা ঠাকুর আমার॥ ধ্রু॥ আসিয়া গোলোকনাথ পারিষদগণ সাথ নবদ্বীপে অবতীর্ণ হৈয়া। স্থাপিয়া যুগের কর্ম্ম নিজসংকীর্ত্তন ধর্ম্ম বুঝাইলা নাচিয়া গাইয়া॥ ধরি রূপ হেমগৌর পরিলা কৌপীন ডোর অরুণকিরণ বহির্ব্বাস। করে কমণ্ডলু দণ্ড ধরিলা গৌরাঙ্গচন্দ্র ছাড়ি বিষ্ণুপ্রিয়া অভিলাষ॥ অখিলের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। নিন্দুক পাষণ্ড ছিল বহু নিন্দা পূর্ব্বে কৈল ভজিল বলিয়া নারায়ণ॥ যাইয়া উত্কল দেশে নাম কৈল উপদেশে ষড়্ভুজ দেখাঞা প্রকাশ। অনন্ত আচার্য্যে কয় সঙ্গে সব মহাশয় লৈয়া কৈল নীলাচলে বাস॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ১৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। জয় শচীনন্দন জগজীবন সার। জীবনে মরণে গোরা ঠাকুর আমার॥ আসিয়া গোলোকনাথ পারিষদগণ সাথ নবদ্বীপে অবতীর্ণ হৈয়া। স্থাপিয়া যুগের কর্ম্ম নিজসংকীর্ত্তন ধর্ম্ম বুঝাইলা নাচিয়া গাইয়া॥ ধরি রূপ হেমগৌর পরিলা কৌপীন ডোর অরুণকিরণ বহির্ব্বাস। করে কমণ্ডলু দণ্ড ধরিলা গৌরাঙ্গচন্দ্র ছাড়ি বিষ্ণুপ্রিয়া অভিলাষ॥ অখিলের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। নিন্দুক পাষণ্ড ছিল বহু নিন্দা পূর্ব্বে কৈল ভজিল বলিয়া নারায়ণ॥ যাইয়া উত্কল দেশে নাম কৈল উপদেশে ষড়্ভুজ দেখাঞা প্রকাশ। অনন্ত আচার্য্যে কয় সঙ্গে সব মহাশয় লৈয়া কৈল নীলাচলে বাস॥ . ************************* . সকল অনন্ত ভণিতার সূচীতে . . . মিলনসাগর |