| অনন্ত রায় ভণিতার বৈষ্ণব পদাবলী |
| প্রেমে মত্ত নিত্যানন্দ সহজে আনন্দ কন্দ প্রেম মত্ত নিত্যানন্দ সহজে আনন্দ কন্দ কবি অনন্ত / অনন্ত রায় এই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ৬ষ্ঠ তরঙ্গ, ১ম উচ্ছাস, ২৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মঙ্গল॥ প্রেমে মত্ত নিত্যানন্দ সহজে আনন্দ কন্দ ঢুলিয়া ঢুলিয়া চলি যায়। ভাইয়ার ভাবেতে মত্ত জানেন সকল তত্ত্ব হরি বলি অবনী লোটায়॥ নিতাই গোরাপ্রেমে গড়া তনুখানি। গদাধর মুখ হেরে লোলিয়া লোলিয়া পড়ে ধারা বহে সিঞ্চিত ধরণী॥ ধ্রু॥ অদ্বৈত আনন্দ কন্দ হেরি নিতাইর মুখচন্দ হুঙ্কার পুলক শোভা গায়। হরি হরি বোল বলে পুন গৌর গৌর বলে প্রিয় পারিষদগণ ধায়॥ গোলোকের প্রেমবন্যা জগত করিল ধন্যা অতুল অপার রসসিন্ধু। মাতিল জগত ভরি নিতাই চৈতন্য করি রায় অনন্ত মাগে এক বিন্দু॥ এই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীনিত্যানন্দের গুণ-বর্ণন ॥ মঙ্গল - সমতাল॥ প্রেম মত্ত নিত্যানন্দ সহজে আনন্দ কন্দ ঢলিয়া ঢলিয়া চলি যায়। ভাইয়ার ভাবেতে মত্ত জানেন সকল তত্ত্ব হরি বলি অবনী লোটায়॥ নিতাই গোরা-প্রেমে গড়া তনুখানি। গদাধরের মুখ হেরে লোলিয়া লোলিয়া পড়ে ধারা বহে সিঞ্চিত ধরণী॥ অদ্বৈত আনন্দ কন্দ হেরি নিতাইর মুখ-চন্দ হুঙ্কার পুলক শোভে গায়। হরি হরি বোল বলে জাকে নিতাই গৌর-বরে প্রিয়-পারিষদ গুণ গায়॥ গোলোকের প্রেম-বন্যা জগত করিল ধন্যা অতুল অপার-রসসিন্ধু। মাতিল জগত ভরি নিতাই চৈতন্য করি অনন্ত না পাইল এক বিন্দু॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ২৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীনিত্যানন্দ বন্দনা প্রেমে মত্ত নিত্যানন্দ সহজে আনন্দ কন্দ ঢলিয়া ঢলিয়া চলি যায়। ভাইয়ার ভাবেতে মত্ত জানেন সকল তত্ত্ব হরি বলি অবনী লোটায়॥ নিতাই গোরাপ্রেমে গড়া তনুখানি। গদাধরমুখ হেরে লোলিয়া লোলিয়া পড়ে ধারা বহে সিঞ্চিত ধরণী॥ ধ্রু॥ অদ্বৈত আনন্দকন্দ হেরে নিতাইর মুখচন্দ হুঙ্কার পুলক শোভে গায়। হরি হরি বোল বলি ডাকে নিতাই গৌর হরি প্রিয় পারিষদগুণ ধায়॥ গোলোকের প্রেমবন্যা জগত করিল ধন্যা অতুল অপার রসসিন্ধু। মাতিল জগত ভরি নিতাই চৈতন্য করি অনন্ত না পাইল তার এক বিন্দু॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রেমে মত্ত নিত্যানন্দ সহজে আনন্দকন্দ . ঢলিয়া ঢলিয়া চলি যায়। ভাইয়ার ভাবেতে মত্ত জানেন সকল তত্ত্ব . হরি বলি অবনী লোটায়॥ নিতাই গোরাপ্রেমে গড়া তনুখানি। গদাধরমুখ হেরে লোলিয়া লোলিয়া . পড়ে ধারা বহে সিঞ্চিত ধরণী॥ ধ্রু॥ অদ্বৈত আনন্দকন্দ হেরে নিতাইর . মুখচন্দ হুঙ্কার পুলক শোভে গায়। হরি হরি বোল বলি ডাকে নিতাই গৌর . হরি প্রিয় পারিষদগুণ ধায়॥ গোলোকের প্রেমবন্যা জগত করিল ধন্যা . অতুল অপার রসসিন্ধু। মাতিল জগত ভরি নিতাই চৈতন্য করি . অনন্ত না পাইল তার এক বিন্দু॥ . ************************* . সকল অনন্ত ভণিতার সূচীতে . . . মিলনসাগর |
| শ্যাম পানে চাহিয়া অকাজ কৈলু কবি অনন্ত রায় / অনন্ত এই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত ও বিরোচিত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয়”, ২২৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ শ্যাম পানে চাহিয়া অকাজ কৈলু। দিবস রজনি আন নাহি ভাবিতে শুনিতে মৈলু॥ ধ্রু॥ দাঁড়ায়া তরুর মূলে আকুল করিল মোরে ঈষত বঙ্কিম দিঠে চাঞা। ঘরে যাইতে না লয় মন দিলাম জাতি কুল ধন চিকণ কালার বালাই লঞা॥ অঙ্গ ভঙ্গিয়া দেখি প্রেমে পূরিত আখি মোর মনে আন নাহি ভায়। চিতে নে@রিয়া যদি বিরলে বসিয়া থাকি মন কেনে শ্যাম পানে ধায়॥ খাইতে শুইতে না লয় চিতে শুনিয়া বংশীর গীতে না জানি কি হৈল হিয়া মাঝে। মনে অনুমান করি ছাড়িতে নারিনু হরি তিলাঞ্জলি দিলু কুল লাজে॥ কি খেণে জলেতে গেনু কিরূপ দেখিয়া আ’নু ঘরে আসি হইলাম জ্বরী। গোপেতে অনন্ত রায় জ্বর জ্বালা কিছু নয় কানু করিয়াছে মন চুরি॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯১০ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও রায়বাহাদুরর খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ১ম খণ্ড, ১০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই - মধ্যম একতালা॥ শ্যাম পানে চাহিয়া অকাজ করিলাম। দিবস রজনী আন নাহি জানি ভাবিতে গুণিতে মৈলাম॥ দাঁড়াইয়া করুর মূলে আকুল করিল মোরে ঈষত বঙ্গিম দিঠে চাঞা। ঘরে যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন চিকণ শ্যামের বালাই লইয়া॥ অঙ্গ-ভঙ্গিমা দেখি প্রেমেতে পূরিত আঁখি মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি না মানিয়া শ্যাম পানে ধায়॥ খাইতে শুইতে না লয় চিতে শুনিয়া বংশীর গীতে না জানি কি হৈল হিয়া মাঝে। মনে অনুমান করি ছাড়িতে নারিলুঁ হরি তিলাঞ্জলি দিলুঁ কুল লাজে॥ কেন বা যমুনা গেলাম কিরূপ দেখিয়া আইলাম ঘরেতে আসিয়া হইলু জ্বরী। গোপতে অনন্ত কয় জ্বর জালা কিছু নয় কানু করিয়াছে মন চুরি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীরাধার পূর্ব্বরাগ শ্যাম পানে চাহিয়া অকাজ করিলুঁ। দিবসে রজনী মানি মনে আন নাহি জানি ভাবিতে গুণিতে সই মলুঁ॥ ধ্রু॥ দাঁড়াইয়া তরুমূলে আকুল করিল মোরে ঈষত বঙ্গিম দিঠে চাঞা। ঘর যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন চিকণ শ্যামের বালাই লইয়া॥ অঙ্গ-ভঙ্গিমা দেখি প্রেমে পূরিত আঁখি মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি মন কেনে শ্যাম পানে ধায়॥ খাইতে শুইতে চিতে ভুলিলুঁ বংশীর গীতে না জানি কি হৈল হিয়া মাঝে। মনে অনুমান করি ছাড়িতে নারিলুঁ হরি তিলাঞ্জলি দিলুঁ কুললাজে॥ কি খেনে জলেরে গেলুঁ কি রূপ দেখিয়া আইলুঁ ঘরেতে আসিয়া হৈলুঁ জ্বরী। গোপতে অনন্ত কহে জ্বর জালা কিছু নহে কানু করিয়াছে মন চুরি॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ১৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্যাম পানে চাহিয়া অকাজ করিলুঁ। দিবসে রজনী মানি মনে আন নাহি জানি . ভাবিতে গুণিতে সই মলুঁ॥ ধ্রু॥ দাঁড়াইয়া তরুমূলে আকুল করিল মোরে . ঈষত বঙ্গিম দিঠে চাঞা। ঘর যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন . চিকণ শ্যামের বালাই লইয়া॥ অঙ্গ ভঙ্গিমা দেখি প্রেমে পূরিত আঁখি . মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি . মন কেনে শ্যাম পানে ধায়॥ খাইতে শুইতে চিতে ভুলিলুঁ বংশীর গীতে . না জানি কি হৈল হিয়া মাঝে। মনে অনুমান করি ছাড়িতে নারিলুঁ হরি . তিলাঞ্জলি দিলুঁ কুললাজে॥ কি খেনে জলেরে গেলুঁ কি রূপ দেখিয়া আইলুঁ . ঘরেতে আসিয়া হৈলুঁ জ্বরী। গোপতে অনন্ত কহে জ্বর জালা কিছু নহে . কানু করিয়াছে মন চুরি॥ . ************************* . সকল অনন্ত ভণিতার সূচীতে . . . মিলনসাগর |