| কবি ভাগবতাচার্য্য-এর বৈষ্ণব পদাবলী |
| একদিন নারায়ণে সঙ্গে গোপ শিশুগণে ভণিতা - ভাগবত আচার্য্য কবি ভাগবতাচার্য্য আমাদের সংগ্রহে ১৩১২বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ্ থেকে প্রকাশিত, পূর্ণচন্দ্র দাস কর্ত্তৃক মুদ্রিত. ভাগবতাচার্য্যকৃত শ্রীমদ্ভাগবতের পয়ারানুবাদ “শ্রীকৃষ্ণপ্রেম-তরঙ্গিণী” গ্রন্থে, ভাগবতের ১০ম স্কন্ধের ১২শ অধ্যায়ের অনুবাদ এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে এটি শ্রীকৃষ্ণের অঘাসুর বধ পর্ব। ॥ বরাড়ী রাগঃ॥ একদিন নারায়ণে, সঙ্গে গোপ শিশুগণে, ইচ্ছা কৈল ভোজন করিতে। প্রভাতে উঠিয়া হরি, বত্সগণ সহ্গে করি, বিপিনে চলিলা হরষিতে॥ ১ শিঙ্গা বেণু করি রব, আনন্দে বালক সব, নৃত্য গীত বিবিধ খেলনে। হাম্বা রবে বত্স ধায়, কেহ আগে পাছে ধায়, কেব জয় কৃষ্ণ সন্নিধানে॥ ২ হেনকালে অঘাসুর, মহাদৈত্য ঘোরতর, কংশের আদেশে দুষ্টমতি। সেই পথে মায়া করি, সর্প কলেবর ধরি, মনে ২ করয়ে যুগতি॥ ৩ পূতনা ভগিনী মোর, জ্যেষ্ঠ ভাই বকাসুর, এই কৃষ্ণ মারিল আসিয়া। সুধিব ভাইর ধার, ভগ্নীর তর্পণ আর, বত্স শিশুর রুধির লইয়া॥ ৪ মারিব আমার বৈরী, বত্স শিশু সহ হরি, ব্রজবাসী মারিব সকল। রামকৃষ্ণ মুণ্ড লঞা, কংশেরে ভেটিব গিয়া, তবে হৈব সকল সফল॥ ৫ প্রহরের পথ যুড়ি, মুখখান বিস্তার করি, রহে যেন পর্ব্বত আকার। এক ঠোঁঠ ক্ষিতি পরে, আর ওষ্ঠ অম্বরিরে নয়ন নিমেষ ভয়ঙ্কর॥ ৬ বিকট দশনগণ, পর্ব্বত শিখর যেন, অন্ধকার উদর ভিতরে। জিহ্বা লহ লহ করে, ঘন স্বাস সুসঞ্চরে, চমকিত যতেক অম্বরে॥ ৭ দৈত্য মায়া নিরখিয়া, নিজবত্স শিসু লঞা, প্রবেশ করিল নারায়ণ। শিশু বত্স না মরিবে, দৈত্যের সংহার হৈবে, চিন্তে প্রভু ইহার কারণ॥ ৮ তবে কৃষ্ণ প্রবেশিল, উদর ভিতরে গেল, তবে দৈত্য চাপে মুখ খানী। চিবিয়া করিব চূর, মনে ভাবে অঘাসুর, দুষ্ট দৈত্য হরিশ বিধান॥ ৯ উদরে প্রবেশ করি, বাড়িতে লাগিল হরি এদশ দুয়ার নিবোধিল। নাড়িতে নাহিক পারে, পেট চিরি দামোদরে, শিশু বত্স সহ প্রকাসিল॥ ১০ অঘাসুর বধ করি, বাহির হইল হরি, তিন লোক গেখিল সাক্ষাতে। আনন্দিত দেবগণ, কৈল পুষ্প বরিষণ, স্তুতি ভক্তি কৈল কৈল প্রণিপাত॥ ১১ গীত বাদ্য স্তুতি বাণী, ব্রহ্মলোক গেল ধ্বনি, ব্রহ্মা শুনি আইলা শীঘ্রগতি। আকাশ মণ্ডলে থাকি, প্রভুর মহিমা দেখি, বিস্ময় ভাবিল প্রজাপতি॥ ১২ অঘাসুরে বধ করি, বত্স শিশু উদ্ধারি, গত হৈল সর্প কলেবর। সুখাঞা রহিল বনে, ত্র্রীড়া করে শিশুগণে, চিরদিন তাহার ভিতর॥ ১৩ অঘা হেন দুরাচার, অঙ্গ পরশিয়া তাঁর, মুক্তিপদ পাইল বিদ্যমানে। গোধন চলুক @@ @@@@@@@@@ @@@@@@@@@ শুন রাজা পরীক্ষিত, বাল্য লীলা হরষিত, শিশু বেশ পুরুষ পুরাণে॥ ১৪ অঘাসুর বিনাশন, বত্স শিশু বিনাশন, গোপাল চরিত্র পুণ্য কথা। ভাগবত আচার্য্য কহে, শুনিল দুষিত দোহে, পরম মঙ্গল গুণ গাঁথা॥ ১৫ ইতি শ্রীভাগবতে দশমস্কন্ধে অঘাসুর বধো দ্বাদশোহধ্যায়ঃ॥ @ - অপাঠ্য অক্ষর। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |