| কবি ভক্তরাম দাসের বৈষ্ণব পদাবলী |
| নাচে নন্দলাল, নাচে নন্দলাল ভণিতা ভক্তরাম কবি ভক্তরাম দাস এই পদটি রয়েছে সাহিত্য-পরিষৎ-পত্রিকায় ১৩২০ (১৯১৩) বঙ্গাব্দের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত, মুনশী আবদুল করিম সঙ্কলিত, বঙ্গীয় সাহিত্য পরিষদের “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ, ১ম খণ্ড”, ১০২-পৃষ্ঠায়। এটি কবির “গোকুল-মঙ্গল” পুথির পদ। ॥ ভাক্কা গিৎ॥ নাচে নন্দলাল, নাচে নন্দলাল, গোপী বোলে নন্দলাল ভাল নাচে রে। ঘন ভুরু ঠারে, অলি চুরাএ উরে, চরণে নপুর বাজে রে॥ ধ্রু॥ গোপি সঘন মঙ্গল গাহে রে। জেন চাতকিনি হেরে মেঘপানি, কানু পানে গোপি চাহে রে॥ রঙ্গ করে ব্রজনারি রে। শ্যাম চিকন অঙ্গ হইয়া ত্রিভঙ্গ অধরে মুরারি পুরে রে॥ কথ তালি দেই গুপি রে। ভক্তরামে ভনে, সাদ আছে মনে, থাকি যুগল পদ সেবি রে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রসবতি ইন্দুমুখি চাহ আহ্মা পানে গো ভণিতাহীন পদ কবি ভক্তরাম দাস এই পদটি রয়েছে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” পত্রিকার ১৩১০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় (মে ১৯০৩ খৃষ্টাব্দ) প্রকাশিত, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদের “গোকুল-মঙ্গল” নামক প্রবন্ধে। ভণিতাহীন এই পদটি কবির “গোকুল-মঙ্গল” পুথির। ॥ ভাক্কা গীত॥ রসবতি ইন্দুমুখি চাহ আহ্মা পানে গো। যেন কমলছাড়া হৈলে অলি ধৈরজ না মানে গো॥ ধু আহ্মাকে ছাড়িআ, গৃহে যাও ধনি, কঠিন তোর হিয়া গো। মনে পৈলে ধনি, চিত্ত বুঝাইব কার পানে চাহিআ গো॥ তুআ নাম লই, বাজাই মুরড়ি, গোধেনু রাখিএ গোঠে গো। না দেখিআ তোহ্মা, কেমনে রহিব, ও মোর মনে উঠে গো॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাই বোলে প্রাণ কৃষ্ণচন্দ্র আর বধিবে জানি গো ভণিতা ভক্তরাম কবি ভক্তরাম দাস এই পদটি রয়েছে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” পত্রিকার ১৩১০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় (মে ১৯০৩ খৃষ্টাব্দ) প্রকাশিত, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদের “গোকুল-মঙ্গল” নামক প্রবন্ধে। এই পদটি কবির “গোকুল-মঙ্গল” পুথির। ॥ ভাক্কা জাত॥ রাই বোলে প্রাণ কৃষ্ণচন্দ্র আর বধিবে জানি গো। প্রেমানল দিআ কুল ছাড়াইলা প্রাণি লইতে চাহ কি না গো। ধু তুয়া প্রেমে ঠেকি, জাতি পাতি ছাড়ি, কলঙ্ক করিলু সার গো। প্রাণি তোকে দিয়া, সুধা (শুধু) তণু জাইতে, চরণ না চলে ঘরে গো। আর কি না সাধ, আছে ব্রজচন্দ্র হইব তুয়া মনের মত গো। বোল যোগী হইআ, তুয়া সঙ্গে জাই, জাতি কুল করি হত গো। রাই প্রণমিয়া, ভক্তরামে গাএ, তাহা শুন ব্রজেশ্বরি গো। বুক বিদারিয়া, তোহ্মারে রাখিতে সেই সাধ করে হরি গো॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |