কবি ফতে খান-এর বৈষ্ণব পদাবলী
*
প্রাণ সই কি কহব হামো হতভাগী
ভণিতা ফতে খান
কবি ফতন অথবা ফতে খান
বিধুভূষণ গোস্বামী ও সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত, ঢাকা থেকে প্রকাশিত, “ঢাকা রিভিউ ও সম্মিলন” পত্রিকা
র ভাদ্র ও আস্বিন, ১৩২৮ সংখ্যার (সেপ্টেম্বর-অক্টোবর ১৯১৭) আবদুল করিম সাহিত্যবিশারদ রচিত
“মুসলমান কবির বৈষ্ণব পদাবলী” প্রবন্ধের ১৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ রাগ - কহু॥

প্রাণ সই কি কহব হামো হতভাগী।
দুঃসহ মদন সরে        দহে মোর (মোরে?) নিরন্তরে
উঠি বসি নিশি রহো জাগি॥ ধু।
বসন্ত খরিএ১ গেল                পাউকের রিত২ ভেল
এবেহু না আইসে পীউ মেরা।
ঘন ঘন গরজন                       বিজুলি চমকে ঘন
দশ দিশ বহে ঘন ধারা॥
কুলিস দাদুরি নাদ                  পাপী অতি পরমাদ
কুসুম পরসে তনু কাম্পে।
মৃগমদ সৌরভ                           চন্দন পরিমল
পিআ বিনে সকলি সন্তাপে॥
কিএ বিধি ভেল বাম              পিআ গেল দূর ঠাম
তনু সে যৌবন গেল ভারা।
জদি সে না মিলে পিউ           আনলে তেজিমু জিউ
পিআ বিনে সব আন্ধিআরা৩॥
কহে ফতে খানে সখি               উপায় আছএ নাকি
শ্রীযুত এব্রাহিম খান।
তব কলপ তরু                          জানহ আহ্মার
পির মির সাহা ছুলতান॥

পাদটীকা -
১। খরিএ - খরান বা গ্রীষ্মকাল।
২। পাউকের রিত - বর্ষা ঋতু।
৩। আন্ধিআরা - অন্ধকার।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর