| কবি হাসিমের বৈষ্ণব পদাবলী |
| প্রথম বৈশাখ রাধার মনে শোক রাধিকার বারোমাস ভণিতা হীন হাসিম কবি হাসিম এই পদটি “সাহিত্য-পরিষৎ” পত্রিকার ১৩২১বঙ্গাব্দের (১৯১৪ খৃষ্টাব্দ) অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ সংকলিত ও সম্পাদিত “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ”, ১ম খণ্ড, ১ম সংখ্যা, ১৯৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। পদটি পুরো দেওয়া নেই। ‘আরম্ভ’ এবং ‘শেষ’ এইভাবে দেওয়া রয়েছে। রাধিকার বারোমাস। আরম্ভ :--- প্রথম বৈশাখ, রাধার মনে শোক, দারুণি রবির জ্বালা। নতুন অবলা, আমা ছাড়ি গেলা, মথুরা নগরে কালা॥ গোকুল নগরে, প্রতি ঘরে ঘরে, ফিরিব যোগিনী হৈআ। যে ঘরে পাইব, আপনা বন্ধুআ, বান্ধিব বসন দিআ॥ শেষ :--- চৈত্র মধু মাস, পুরাইল বারমাস, হীন হাসিমের বাণী। কাকুতি করিআ, কৈলে আরাধন, আসি@ মিলিব পুনি॥ @ - অপাঠ্য অক্ষর। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |