কবি কানু কবি-র বৈষ্ণব পদাবলী
*
জয়তি বিদ্যাপতি কবিকুলচন্দ
ভণিতা কানু কবি
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৩৬৯-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

জয়তি বিদ্যাপতি কবিকুলচন্দ।
ধনি যছু রস-পদ অমিয় সুছন্দ॥
তপনজা-তীরে ধীর ধীর সমীরে।
যত লীলা হোয়ল কুঞ্জকুটীরে॥
রাধা কানুক সো সব লীলা।
বিবিধ ছন্দোবদ্ধে যো বরণিলা॥
যো পদ স্বরুপ রামানন্দ সহ।
গৌর পহুঁ আস্বাদিল অহরহ॥
যৈছে কুসুম মাহা পারিজাত ফুল।
তৈছে বিদ্যাপতি পদহুঁ অতুল॥
কাব্যগগনে যোই যৈছন রবি।
তছু যশ বরণব কৈছে কানু কবি॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর