কানি না কর গুমান শুন ধনি কামিনি না কর গুমান শুন ধনি ভণিতা মছনতাজ কবি মছনতাজ বিধুভূষণ গোস্বামী ও সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত, ঢাকা থেকে প্রকাশিত, “ঢাকা রিভিউ ও সম্মিলন” পত্রিকার ভাদ্র ও আস্বিন, ১৩২৪ সংখ্যার (সেপ্টেম্বর-অক্টোবর ১৯১৭) আবদুল করিম সাহিত্যবিশারদ রচিত “মুসলমান কবির বৈষ্ণব পদাবলী” প্রবন্ধের ১৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ রাগ - গান্ধার॥
কানি না কর গুমান শুন ধনি। যৌবন রূপ ধন না রৈবে নিদানি॥ ধু। আহ্মার বচন তোহ্মা ন সাধিনা কাল। অবসর গেলে পাছে ঠেকিব জঞ্জাল॥ না হকে বুঝল সখী তোহ্মা নাহি ঙ্গ্যান (জ্ঞান)। আসিতে জাইতে আসে নিশি শেষ বেআন॥ কহে মছনতাজ সখী শুন দিআ কান। সুপুরুষের বোল কভু ন টানিবে জান॥
এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব- ভাবাপন্ন মুসলমান কবি”, ৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।
বিবিধ ॥ রাগ - গান্ধার॥
কামিনি না কর গুমান ছল ধনি। যৌবনরূপ ধন না রৈবে নিদানি॥ ধু॥ আহ্মার বচন তোহ্মা না সাধিলা কাল। অবসর গেলে পাছে ঠেকিব জঞ্জাল॥ না হকে বুঝল সখী তোহ্মা নাহি ঙ্গ্যান (জ্ঞান)। আসিতে জাইতে আসে নিশি শেষ বেআন॥ কহে মছনতাজ সখী শুন দিআ কান। সুপুরুষের বোল কভু ন টলিবে জান॥ . ************************* . সূচীতে . . .