| কবি মনৌঅর-এর বৈষ্ণব পদাবলী |
| আকি মাধব আর রোস খেমা কর মোহে ভণিতা হীন মনৌঅর কবি মনুঅর বা মনৌঅর এই পদটি জলধর সেন সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার কার্ত্তিক ১৩২৩ সংখ্যায় (নভেম্বর ১৯১৬) প্রকাশিত, আবদুল করিমের “বৈষ্ণব-কবিগণের পদাবলী”, প্রবন্ধে ৭৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ নটরাগ॥ দীর্ঘছন্দ॥ আকি মাধব আর রোস খেমা কর মোহে। জানি কি কৈরাছি দোস তাত নাকি কর রোস কর পুটে নিবেদহো তোহে॥ ধু। হামো কুল বিহীনি তুআ নাম গুণি গুণি রহল জামিনী বর জাগি। এ নব জৌবন ভার সহিমু কথেক আর সতত দহএ মন আগি॥ এ চুআ চন্দ্ন মোহে গরল সে উগহে তুআ বিনে আন নাহি জাগে। করিআ জুগিনী ভেস জাইমু মথুরা দেশ পুরিবে মানস থাকে ভাগে॥ শবদ শুনিআ হাটে ধাই আইনু জমুনা ঘাটে তাত নাহি মাধবের দেখা। হীন মনৌঅরে ভাণ ভজ গুরুপদ জান ভাবিলে পাইবে থাকে লেখা॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাচে কানু ঘুমি ঘুমি রমণী সমাজে ভণিতা মনৌঅর কবি মনুঅর বা মনৌঅর এই পদটি জলধর সেন সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার পৌষ ১৩২৫ সংখ্যায় (জানুয়ারী ১৯১৯) প্রকাশিত, আবদুল করিমের “বৈষ্ণব-কবিগণের পদাবলী”, প্রবন্ধে ৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ ছুহি - বেলোআর॥ নাচে কানু ঘুমি ঘুমি রমণী সমাজে। ঝুঘুরু ঘুগুরু ঝাকে কলকিত বাজে॥ ধু॥ কিনি কিনি কিঙ্কিণী নপুর কি রিমি ঝিমি ঝুণু ঝুণু পুনু পুনু পুরে রস বাণী। মৃদঙ্গ কর্ত্তালিআ নাচে তাধিং তাধৈআ ঝিঙ্কিটি ঝিমি কিটি বাজে তাথাবর থৈআ। ঝাকে উড়ে পরে (পড়ে) শশি ঝলকএ রাশি রাশি ঝাকে উড়ে ঝাকে পড়ে সঙ্গে শ্যাম বাঁশী। রসময় নাট পুরে মাথুরএ নটবরে ভজ রঙ্গে তা ধনি ভণে মনৌঅরে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| আজু লো পহু দেখিআ আনন্দ চিত ভণিতা হীন মনৌঅর কবি মনুঅর বা মনৌঅর এই পদটি বিধুভূষণ গোস্বামী ও সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত, ঢাকা থেকে প্রকাশিত, “ঢাকা রিভিউ ও সম্মিলন” পত্রিকার ভাদ্র ও আশ্বিন ১৩২৪ সংখ্যায় (সেপ্টেম্বর ১৯১৭) প্রকাশিত, আবদুল করিম সাহিত্য বিশারদের “মুসলমান কবির বৈষ্ণব-পদাবলী”, প্রবন্ধে ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ বরাড়ি॥ আজু লো পহু দেখিআ আনন্দ চিত। কমল নআন অমল বআন জেহেন চান্দ রিত॥ ধু। এঘোর মন্দির উঝল করিল অনন্ত আনন্দ ভেল। পিআ দরশনে জথ দুঃখ মনে ধন্দ হই চলি গেল॥ বহুদিনে নিধি আনি দিল বিধি আনন্দ কি উপায়। চিত্ত পুলকিত তনু উল্লাসিত হরি (হেরি?)পহু গুণধাম। সাহা আএনদ্দিন ছোঁ পহু প্রবিন দেখি আনন্দ পরাণ। হীন মনৌঅর মাগে জুড়ি কর মোকে দেঅ দআ দান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |