| কবি মনোহর দাসের বৈষ্ণব পদাবলী |
| ধে ধে ধে ধে ধেনুচালা সি সি সিদামারে কবি মনোহর দাস এই পদটি ১৯১৫ সালে প্রকাশিত, প্রদীপকুমার সিংহ সম্পাদিত “রাঢ়ের পদাবলী”, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ধে ধে ধে ধে ধেনুচালা সি সি সিদামারে ধ ধ ধবলি কি কি কিবারে। কি কি কিনি অঙ্গ অঙ্গ সুখে মাথার কিরারে॥ কা কা কানাঞা কি ভুঞ্রে। ভা ভা ভান ভান যা যা যাক বেলদেবা মঞিরে॥ জা জা জাব সু সু বলারে। ভা ভা ভঅ নাই মা মা রি বলাই লে লে ফু ফুল মালারে॥ শ্রীঅর্চ্যুত অগ্রজ রোহিনি নন্দন হলধারি বলরাম রে। তাহার চরণ সেবে অনুক্ষণ দাস মনোহর নাম রে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| পসু পভু মারক সঙ্গহি নিবসসি কবি মনোহর দাস এই পদটি ১৯১৫ সালে প্রকাশিত, প্রদীপকুমার সিংহ সম্পাদিত “রাঢ়ের পদাবলী”, ১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পসু পভু মারক সঙ্গহি নিবসসি ভুসন কর বনফুল। তুহ কিএ জানবি প্রেম সূধানিধি মণি মহাধন মূল॥ মাধব এ কিএ সাহস তেরি। সোতু অপরাধ কাহে তূহ ঝঞ্ঝলি তুহু আঅলি পগহভি॥ জনি কাহু চাটু বচ ন কহি সত বেরি চরণে লটাঅলু হাম। তব হুল সুন্দরি মুঝ মুখ নাহে বেল অতএ শরণ অহু কাম॥ একে অব নাগরি রজনি উজাগরি সনমনি এ কুঞ্জে। অবনত আননে ধেইচল তবে ধনি গরব গঙ্গাধর সিঙ্গে॥ এতএ সে অনুবঅ বচন না সুনল মা হেরল মলিন বয়ান। দাস মনোহর তোহে কি দোষব পিরিতি করিত না জান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| এতূয়া দুরগতি বিনতি বিআকুল কবি মনোহর দাস এই পদটি ১৯১৫ সালে প্রকাশিত, প্রদীপকুমার সিংহ সম্পাদিত “রাঢ়ের পদাবলী”, ১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এতূয়া দুরগতি বিনতি বিআকুল শ্রবন দরস রস আসে। চন্দ্রাবলিগণ শ্রবণ নয়ন মন চড়া ফিরত আস পাসে॥ হাম চলব সখি আব তে নাগর সাধএ প্রাণব তায়। তুহু যদি ঐচ্ছে মানে পুনবৈর্চবি তব কা কৈছে উপায়॥ বিপুল বৈরিগণ হাসব নাচব নাহ পায়ব দুখে দুখ। হান পামরি তব ব্রজপুর মাঝই কৈছে দেখা তার মুখ॥ বিনিগুণ পরখি সপতি করু সুন্দরি পুন ইহা না করব আর। মনোহর দাস তরিতে গমন করু ঐ হি ঐ হি তিনবার॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| বোলসি বোলহ কিয়া এ হাম বোলব কবি মনোহর দাস এই পদটি ১৯১৫ সালে প্রকাশিত, প্রদীপকুমার সিংহ সম্পাদিত “রাঢ়ের পদাবলী”, ১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। বোলসি বোলহ কিয়া এ হাম বোলব বোলব যদি করু কানে। সরবস গেল অঙ্গ ভেল জর জর দারূন মানিনি মানে॥ সহচরি আবহুঁ কহসি কটু বাণি। জননি জনকগণ সখাগণ গোধন বতি রহুঁবী হই না জানি॥ নয়ান হি রাই রাই মঝু বয়ন হি মরমহি রসবতি রাই। রাই বিনে কোন পাথার পানি পৈঅব ইথি সোহে জা কর গোসাঞী॥ এত শুনি সহচরি অন্তর দরবর তাহে চরণ আস আস। সহচরি সঙ্গে জাইতে চাহে নাগরি রহুতো মনোহর দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কি কহব সুন্দর নন্দ কুমার কবি মনোহর এই পদটি ১৯১৫ সালে প্রকাশিত, প্রদীপকুমার সিংহ সম্পাদিত “রাঢ়ের পদাবলী”,, ১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কি কহব সুন্দর নন্দ কুমার। বাক রতন জনু মন ভরি পাওল র সোয়ঁ ঐছন কোরে হলার॥ কহইতে কো কহু অনুপাম ভঙ্গিম অখিল রসামৃত ভাঁতি। ব্রজকুল গিরিগুহ কন্দরে উয়ল সুররিপু কুবলয় কাঁপি॥ কত সত ব্রজকুল রমনি তরঙ্গিনি নিরখই তনু মন সাধে। পত সুত গুরুঘর গরব খরব ভেল দিঠি লাগল তঁহি জশোমতি জাদে॥ জয় জয় মঙ্গলবার কলবর ঘোশই গুণিজন ঘেরল জাই। দধি ঘৃত নবণি অবনি তলকঙ্গণ মাখন খীরক মঙ্গলা গাই॥ নাট ভাট কত যূথ যূথ মেলি গুণিগণ গণই না পার। বীণ রবার মৃদঙ্গ পঞ্চস্বর গায়ত জয় জয় নন্দকুমার॥ ঘর ঘর জতুক জড়াও জম্বুনদ যূথ যুবতি সঞ্চে মেল। নিরখি নিতম্বিনি নিনীপণ কম্বুদ তনুমন নয়নহি তিরপিত ভেল॥ রাজকুমার অপার অঙ্গহ বি অপরূপ অদভুত ভাঁতি। মনোহর সুখ দুখ অতি দূর গহ রচয়তি নিরপম সুররিপু কাঁতি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |