কবি মোছ
ন আলীর
বৈষ্ণব পদাবলী
*
মথুরা বাজারে যাই
ভণিতা হীন মোছন আলী
কবি মোছন আলী
এই পদটি ১৯০৪ সালে প্রকাশিত, ব্রজসুন্দর সান্যাল সম্পাদিত, মূলত আবদুল করিম
সাহিত্যবিশারদ ও রমণীমোহন মল্লিক দ্বারা সংগৃহীত, “মুসলমান বৈষ্ণব কবি", ৩য় খণ্ড,
২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
মথুরা বাজারে যাই,
পার করি দে নন্দের কানাই! (ধু।)
চলিছে রাধে মথুরা বাজার,
ভাণ্ড করি মাথে করি দধির পসার।
ঘাটে চৌকি নন্দের কানাই,
বলে দধি দে রে খাই।
নানা ভোলা (?) নূতন যৌবনী ;
কি দিয়া মানাই যাইমু (যাইবা?) ঘাটোয়াল মাঝি?
তুমি কমল আমি ভ্রমর,
. একা কুঞ্জে চল সাধ পুরাই॥
কহে হীন মোছন আলী রাই,
দান করি নয়ালী যৌবন,
. পার কর কানাই।
তুমি নাগর ধর কাণ্ডার,
আমি দিমু তোরে,
. পাণ বানাই॥
এ
ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি”, ৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।
নৌকাবিলাস
* * *
মথুরা বাজারে যাই,
পার করি দে নন্দের কানাই॥ ধু॥
চলিছে রাধে মথুরা বাজার।
ভাণ্ড করি মাথে করি দধির পসার॥
ঘাটে চৌকি নন্দের কানাই।
বলে দধি দে রে খাই॥
নানা ভোলা নূতন যৌবনী।
কি দিয়া মানাই যাইমু (যাইবা) ঘাটোয়াল মাঝি?
তুমি কমল আমি ভ্রমর
একা কুঞ্জে চল সাধ পুরাই॥
কহে হীন মোছন আলী রাই।
দান করি নয়ালি যৌবন
পার কর কানাই।
তুমি নাগর ধর কাণ্ডার
আমি দিমু তোরে পান বানাই॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি মোছ
ন আলীর
পরিচিতির পাতায় . . .