কবি মোহাম্মদ-এর বৈষ্ণব পদাবলী
*
ওকি অপরূপ পেখিলুং বিপিন মাঝে
ভণিতা মোহম্মদ
কবি মোহাম্মদ
এই পদটি বিধুভূষণ গোস্বামী ও সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত, ঢাকা থেকে প্রকাশিত, “ঢাকা রিভিউ ও
সম্মিলন” পত্রিকার ভাদ্র ও আশ্বিন ১৩২৪ সংখ্যায় (সেপ্টেম্বর ১৯১৭) প্রকাশিত, আবদুল করিম সাহিত্য
বিশারদের “মুসলমান কবির বৈষ্ণব-পদাবলী”, প্রবন্ধে ১৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।

॥ নাগোধা ভাটিআল॥

ওকি অপরূপ পেখিলুং বিপিন মাঝে।
জার জথ হিত                        চিত্ত প্রকাশিত
সাফল নআন মাঝে॥ ধু।
কতুক কারণে                         গেলু বৃন্দাবনে
দেখিতে ছো বন্ধু শ্যাম।
*        *        *        *        *
কুঞ্জ নিকুঞ্জ বনে                    অলিকুল গুঞ্জরে
মধু পিএ রঙ্গে আর ঢঙ্গে।
মল্লিক ই সুখ(?)                     হেরি পন্থ মুখ
হাসি বিকাশিত সঙ্গে॥
নানা পক্ষী রবে                        সুধারস গাবে
পিআগুণ অনুপাম।
পিধ্বনী ধিক                           চাতক ঘাতক
পিউ পিউ জপে নাম॥
কহে মোহাম্মদ                        রহেমান সম্পদ
প্রভুপদে করহো ভকতি।
ও রাঙ্গা চরণে                        লইলুম সরণে
মরণে তরিতে গতি॥

ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন
মুসলমান কবি”, ৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।

পূর্ব্বরাগ
॥ না গোধা ভাটিয়াল॥

ওকি অপরূপ পেখিলুং বিপিন মাঝে।
জার জথ হিত                        চিত্ত প্রকাশিত
সাফল নয়ান মাঝে॥ ধু॥
কতুক কারণে                         গেলু বৃন্দাবনে
দেখিতে ছো বন্ধু শ্যাম।
*        *        *        *        *
কুঞ্জ নিকুঞ্জ বনে                     অলিকুল গুঞ্জরে
মধু পিএ রঙ্গে আর ঢঙ্গে।
মল্লিক ই সুখ(?)                      হেরি পন্থ মুখ
হাসি বিকাশিত সঙ্গে॥
নানা পক্ষী রবে                        সুধারস গাবে
পিআগুণ অনুপাম।
পিকধ্বনী ধিক্                        চাতক ঘাতক
পিউ পিউ জপে নাম॥
কহে মোহাম্মদ                        রহেমান সম্পদ
প্রভুপদে করহ ভকতি।
ও রাঙ্গা চরণে                        লইলুম শরণে
মরণে তরিতে গতি॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর