| কবি মোহম্মদ চুহর-এর বৈষ্ণব পদাবলী |
| সাজএ কুমারী পরম সুন্দরী ভণিতাহীন পদ কবি মোহম্মদ চুহর এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত (পরিবর্তিত ২য় সংস্করণ), যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি”, ৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ চন্দ্রাবলী ছন্দ॥ সাজএ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা সব সখী নাগরী কুমারীক বেঢ়ি করএ বিবিধ সাজনা লইয়া চাচরি বিনি জটাছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা মুক্তা মালা ছড়া গুন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা সিন্দুর প্রচুর যেন প্রাতঃ সুর স্থির স্বর্ণ প্রায় শোভনা খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা গাওত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝুনু বাজনা। এই পদটি পৌষ ১৩৬৯ বঙ্গাব্দে (ডিসেম্বর ১৯৬২ সাল) ঢাকার বাংলা একাডেমী থেকে প্রকাশিত, আহমদ শরীফ সম্পাদিত “মধ্যযুগের কাব্য-সংগ্রহ”, ২৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে। ॥ কন্যার সজ্জা॥ সাজএ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা। সব সখী নাগরী কুমারীক বেড়ি করয়ে বিবিধ সাজনা। লইয়া চাচরি বিনি জটা ছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা। মুক্তা মালা ছড়া গন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা। সিন্দূর প্রচুর যেন প্রাতঃ সুর স্থির-স্বর্ণ-প্রায় শোভনা। খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা। গাএত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝুনু বাজনা। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |