কান্দএ কাতর হৈয়া রাধিকা যুবতী
ভণিতা দাস মুক্তারাম
কবি মুক্তারাম দাস
এই পদটি, ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ খৃষ্টাব্দ) প্রকাশিত, মুনশী আবদুল করিম সঙ্কলিত, বঙ্গীয়
সাহিত্য পরিষদের “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ, ১ম খণ্ড ১ম সংখ্যা”, ১৪-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে। পদটি কবির “শ্রীমতী রাধিকার চৌতিশা” পুথির পদ।
আরম্ভ :---
কান্দএ কাতর হৈয়া রাধিকা যুবতী।
কহ উদ্ধব কোথা গেল মোর প্রাণপতি॥
কানুর লাগিয়া চিত্ত দহে নিরবধি।
কর্ম্মদোষে হারাইলুম কৃষ্ণ গুণনিধি॥
কপটে গোবিন্দ মোরে গেল রে ছাড়িয়া।
কত না রাখিব চিত্ত নিবারণ দিয়া॥
কহ কহ প্রাণের উদ্ধব কানুর সংবাদ।
কোন দোষে ছাড়ি গেল মোর প্রাণনাথ॥
শেষ :---
ক্ষৌণিজাগর্ভের গর্ভ রিপুর কুমারী।
ক্ষিতিতলে আরাধিয়া পাইলুম শ্রীহরি॥
ক্ষিতিতলে আরাধিয়া কহএ উদ্ধব।
খণ্ডিব সকল দুঃখ আসিলে মাধব॥
ভণিতা :---
ক্ষিতিতলে লোটাইয়া করমু প্রণাম।
খেদ পরিহর রচে দাস মুক্তারাম॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি মুক্তারাম দাসের বৈষ্ণব পদাবলী
*
কবি
মুক্তারাম দাসের
পরিচিতির পাতায় . . .