কবি মুক্তারাম সেনের বৈষ্ণব পদাবলী
*
মধুপুরী যাএ রাধার বন্ধু হে
ভণিতা মুক্তারাম সেন
কবি মুক্তারাম সেন
এই পদটি নৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন সম্পাদিত “সাহিত্য-সংহিতা” পত্রিকা-র ১৩০৯
বঙ্গাব্দের আষাঢ়-শ্রাবণ সংখ্যায় (জুন-জুলাই ১৯০২খৃষ্টাব্দ) প্রকাশিত, আবদুল করিম
সাহিত্যবিশারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী প্রবন্ধ”-এ এইরূপে দেওয়া রয়েছে।
॥ গীত - কুহু রাগ॥
মধুপুরী যাএ রাধার বন্ধু হে,
না জানি কপালে কিবা আছে।
পাইলে যুবতী নব মধু হে,
অলি হইয়া রহে কালা পাছে॥ ধুয়া।
রাধার বধের ভাগী হইবো সেই নারী,
ভোলাইয়া রাখে যদি কাছে।
মরিমু পুড়িমু শোকে জড়ি হে,
জল বিনে মীন যেন আছে॥
ন যাইয় রাধার প্রাণবন্ধু হে,
হারাইলে না পাএ হেন দেখি।
মুক্তারাম সেনে ভণে বিধি হে,
হেন হি কপালে আছে লেখি॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি মুক্তারাম
সেনের
পরিচিতির পাতায় . . .