| কবি নন্দকিশোর-এর বৈষ্ণব পদাবলী |
| গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক কবি নন্দকিশোর এই পদটি ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত”, ৩২৩-সংখ্যক পদ, এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক গোকুল করল পয়ান। জয় জয় মুরলি শিঙ্গারব ঘন ঘন বাজত বেণু নিশান॥ গোঠে আওত ব্রজরাজ। গগন উপেখি চান্দ চলি যাওত যেন গোকুল পুরমাঝ॥ ধূলি-ধুসর তনু মণিময় অভরণ মালতি-মণ্ডিত কেশ। ঝলমল অলক তিলক শিখিচন্দ্রক মদন-মনোহর বেশ॥ হরিমুখ হেরি হরখি সব সহচর রসভরে দেওই কোর। গহন উপেখি চলল বর নাগর গাওত নন্দকিশোর॥ এই পদটি ১৯৪৬ খৃষ্টাব্দে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক গোকুল করল পয়ান। জয় জয় মুরলি শিঙ্গারব ঘন ঘন বাজত বেণু নিশান॥ মন্দিরে চলু যুবরাজ। গগন উপেখি চান্দ চলি যাওত যেন গোকুল পুরমাঝ॥ ধূলি-ধুসর তনু মণিময় অভরণ মালতি-মণ্ডিত কেশ। ঝলমল অলক তিলক শিখিচন্দ্রক মদন-মনোহর বেশ॥ হরিমুখ হেরি হরখি সব সহচর রসভরে দেওই কোর। গহন উপেখি চলল বর নাগর গাওত নন্দকিশোর॥ এই পদটি ১৯৮৫ খৃষ্টাব্দে প্রকাশিত কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৫০৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক . গোকুল করল পয়ান। জয় জয় মুকলি শিঙ্গারব ঘন ঘন . বাজত বেণু নিশান॥ মন্দিরে চলু যুবরাজ। . গগন উপেখি চান্দ চলি যাওত যেন গোকুল পুরমাঝ॥ ধূলি-ধুসর তনু মণিময় অভরণ . মালতি মণ্ডিত কেশ। ঝলমল অলক তিলক শিখিচন্দ্রক . মদন মনোহর বেশ॥ হরিমুখ হেরি হরখি সব সহচর . রসভরে দেওই কোর। গহন উপেখি চলল বর নাগর . গাওত নন্দকিশোর॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সহজই মদনমদাকুল তহিঁ পুন কবি নন্দকিশোর এই পদটি ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত”, ৩৩৫- সংখ্যক পদ, এইরূপে দেওয়া রয়েছে। ॥ সিন্ধুড়া॥ সহজই মদন- মদাকুল তহিঁ পুন মধুমদিরা উনমাদে। বিগলিত চোলি খোলি কুচকঞ্চুক বিহরই রতিরস সাধে॥ কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর কত কত রস পরসঙ্গ॥ মাধব মত্ত মতঙ্গজ মাধবি মদ-করিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই করই কলহ সম কেলি॥ রতি-রস আলসে অবশ কলেবর ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি শূতল গাওল নন্দকিশোর॥ এই পদটি ১৯৪৬ খৃষ্টাব্দে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩৭-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। মধুপান ॥ সিন্ধুড়া॥ সহজই মদন- মদাকুল তহিঁ পুন মধুমদিরা উনমাদে। বিগলিত চোলি খোলি কুচকঞ্চুক বিহরই রতিরস সাধে॥ কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর কত কত রস পরসঙ্গ॥ মাধব মত্ত মতঙ্গজ মাধবি মদ-কারিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই করই কলহ সম কেলি॥ রতি-রস আলসে অবশ কলেবর ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি শূতল গাওল নন্দকিশোর॥ এই পদটি ১৯৮৫ খৃষ্টাব্দে প্রকাশিত কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৫০৮-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। সহজই মদন মদাকুল তহিঁ পুন . মধুমদিরা উনমাদে। বিগলিত চোলি খোলি কুচকঞ্চুক . বিহরই রতিরস সাধে॥ কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর . কত কত রস পরসঙ্গ॥ মাধব মত্ত মতঙ্গজ মাধবি . মদ-কারিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই . করই কলহ সম কেলি॥ রতি রস আলসে অবশ কলেবর . ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি শূতল . গাওল নন্দকিশোর॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| লোচন লোরে ঘোরি ঘন মৃগমদ কবি নন্দকিশোর এই পদটি ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত”, ৩৩৫- সংখ্যক পদ, এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ লোচন লোরে ঘোরি ঘন মৃগমদ কলম করল নখচন্দ্র। পদনখে দাস- কবজ পহুঁ লিখইতে হরখি ধরল পদদ্বন্দ্ব॥ সুন্দরি অন্তরে উলসিত ভেল। আজর সুধই সুধারস বাদরে বিরহতাপ দুর গেল॥ করে কর বারইতে অন্তর দর দর রসবতি পুলকিত অঙ্গ। উপজল প্রেম- বিহগপতি তছু ভয়ে ভাগল মান-ভুজঙ্গ॥ নাহবাহ ধরি অথির কলেবর মদন-জলধিজলভঙ্গে। ভাঙ্গল মান- জনিত ভয় মাধব কোরে পসারল রঙ্গে॥ ভুজ ভুজ বন্ধন নিবিড় আলিঙ্গন বদন বদন একু মেলি। নন্দকিশোর হেরি অনুমানই দুহুঁক কলহ কিএ কেলি॥ এই পদটি ১৯৪৬ খৃষ্টাব্দে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। মানান্তে মিলন ॥ তথা রাগ॥ লোচন লোরে ঘোরি ঘন মৃগমদ কলম করল নখচন্দ্র। পদনখে দাস- কবজ পহুঁ লিখইতে হরখি ধরল পদদ্বন্দ্ব॥ সুন্দরি অন্তরে উলসিত ভেল। আজর সুধই সুধারস বাদরে বিরহতাপ দুর গেল॥ করে কর বারইতে অন্তর দর দর রসবতি পুলকিত অঙ্গ। উপজল প্রেম- বিহগপতি তছু ভয়ে ভাগল মান-ভুজঙ্গ॥ নাহবাহ ধরি অথির কলেবর মদন-জলধিজলভঙ্গে। ভাঙ্গল মান- জনিত ভয় মাধব কোরে পসারল রঙ্গে॥ ভুজ ভুজ বন্ধন নিবিড় আলিঙ্গন বদন বদন একু মেলি। নন্দকিশোর হেরি অনুমানই দুহুঁক কলহ কিএ কেলি॥ এই পদটি ১৯৮৫ খৃষ্টাব্দে প্রকাশিত কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৫০৭-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। লোচন লোরে ঘোরি ঘন মৃগমদ . কলম করল নখচন্দ্র। পদনখে দাস কবজ পহুঁ লিখইতে . হরখি ধরল পদদ্বন্দ্ব॥ সুন্দরি অন্তরে উলসিত ভেল। আদর সুধই সুধারস বাদরে . বিরহতাপ দুর গেল॥ করে কর বারইতে অন্তর দর দর . রসবতি পুলকিত অঙ্গ। উপজল প্রেম বিহগপতি তছু ভয়ে . ভাগল মান ভুজঙ্গ॥ নাহ বাহ ধরি অথির কলেবর . মদন জলধি জল ভঙ্গে। ভাঙ্গল মান জনিত ভয় মাধব . কোরে পসারল রঙ্গে॥ ভুজ ভুজ বন্ধন নিবিড় আলিঙ্গন . বদন বদন একু মেলি। নন্দকিশোর হেরি অনুমানই . দুহুঁক কলহ কিএ কেলি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| প্রথমে বন্দিব গুরু বাঞ্চাকলপতরু কবি নন্দকিশোর দাস এই পদটি বঙ্গীয়-সাহিত্য-পরিষদ্-মন্দির থেকে ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২) প্রকাশিত, তারাপ্রসন্ন ভট্টাচার্য্য সঙ্কলিত “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ”, ৩য় খণ্ড, ৩য় সংখ্যার ১৩৭-পৃষ্ঠায় আংশিক রূপে এইভাবে দেওয়া রয়েছে। রসকলিকা পুথির শেষাংশ। ॥ যথারাগ॥ প্রথমে বন্দিব গুরু বাঞ্চাকলপতরু অতিশয় দীনজনবন্ধু। অজ্ঞান তিমীর নাসে দীব্য নেত্র পরকাশে সেই প্রভু করুণার সিন্ধু॥ ১॥ মো অতি অধম ছার মোরে কৈলে অঙ্গিকার সেহো তাঁর করুণা প্রবল। কৃপা করি সব মত জানাইলা রসতত্ত্ব রাধাকৃষ্ণলীলাদি সকল॥ মুঞি অতিশয় দীন সারাসার জ্ঞানহীন হৃদয় মলিন অতিশয়। গুরুকৃপা প্রচণ্ড সব মলা করি খণ্ড স্মিগ্ধাকার করিল হৃদয়॥ ব্রজেন্দ্রতনয় হরি রাধাভাব অঙ্গিকরি নবদ্বীপে হৈলা অবতীর্ন্ন। শ্রীকৃষ্ণচৈতন্য নাম প্রেমধন করি দান আস্বাদিল নিজ ভাব পূর্ন্ন॥ নিত্যানন্দচাঁদ বন্দি গৌরপ্রেমরসানন্দী বলদেব রোহিণীতনয়। অবতীর্ন্ন মহিতলে প্রেম প্রচারিয়া বুলে কীর্ত্তন আনন্দ রসময়॥ ইত্যাদি। উজ্বল গ্রন্থ অনুসার বিদগ্ধ মাধব আর সাধু পদ্য উক্ত যে প্রকার। এ রসকলিকা না এই গ্রন্থে আখ্যান অনুরূপ করিব প্রচার॥ ভণিতা,----- শ্রীগুরুবৈষ্ণবপাদপদ্মে করি আস। বংশীচৌয্যলীলা কহে নন্দকিশোর দাস॥ অধ্যায়সমাপ্তিক-বাক্য,--- ইতি শ্রীরসকলিকাগ্রন্থে সম্ভোগানুকরণবর্ন্ননে পুষ্পত্রোটনবংশীচৌয্যবিবরণকথনং নাম চত্তর্দ্দশদলং॥ শেষ,--- রসশিরোমণী রাধা কৃষ্ণ দুই জন। দোঁহার বিলাষ কিছু করিল বর্ন্নন॥ আমি অজ্ঞ দুরাচার বড়ই অধম। অসত ধারণে সদা মনের গমন॥ বৈষ্ণব গোসাঞিমুখে অনেক শুনিল। সকল স্মরণ নাহি কিছু মনে ছিল॥ অভিলাষ ক্রমে হৈল এ গ্রন্থ রচন। দোষ না লইবে কেহো মুঞি অজ্ঞ জন॥ যদি কোন রসক্রমবিপয্যয় হয়। সে রস বৈষ্ণব সব করিবে নির্ন্নয়॥ আমি মূঢ় দুরাচার অতি বড় হীন। রস কিছু নাহি বুঝি অতি অপ্রবীণ॥ শ্রীগুরুবৈষ্ণবপাদপদ্মে করি আস। এ রসকলিকা নন্দকিশোর প্রকাশ॥ *॥ শ্রীগুরুবৈষ্ণবপাদপদ্মে করি আস। এ রসকলিকা নন্দকিশোর প্রকাশ॥ ইতি শ্রীরসকলিকা গ্রন্থে সম্ভোগলীলাবর্ন্ননং নাম শোড়ষদলং॥১৬॥*॥ সমাপ্তেয়ং রসকলিকাগ্রন্থঃ॥*॥ স্বাক্ষরমিদং শ্রীকৃষ্ণদাসস্য মোকাম শ্রীশ্রী ঁধাম॥ পঠনার্থ শ্রীযুক্ত নবকৃষ্ণ বসু মুনসী সাকিম কাইগ্রাম॥ ইতি সন ১২৩৯ সাল তারিখ ২০ ভাদ্র সম্বত ১৮৮৯। মাহ ভাদ্র সুদী নবমী রোজ সোমবার ব্রহ্মকুণ্ডে কুটিতে বসিয়া পুর্ন্ন করিলাম মাত্র॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| অজ্ঞান তিমিরঘোরে, মায়া অন্ধ এ সংসারে কবি নন্দকিশোর দাস এই পদটি ১৩৩৬ বঙ্গাব্দে (১৯৩৩খৃষ্টাব্দ) প্রকাশিত, নন্দকিশোর দাস রচিত “শ্রীবৃন্দাবন লীলামৃত” গ্রন্থের মঙ্গলাচরণ পদ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মীলিতং বেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥ অজ্ঞান তিমিরঘোরে, মায়া অন্ধ এ সংসারে, রহে আত্ম-বিস্মৃত হইয়া। অন্যে আত্মজ্ঞান করি, জ্ঞান পথে ফিরি ঘুরি, সব জীব স্ব-পথ ছাড়িয়া॥ কভু পূণ্যকর্ম্ম করি, তাহা ভুঞ্জে স্বর্গোপরি, ভোগ অন্তে পড়য়ে সংসারে। নিন্দাকর্ম্ম অসদ্বুদ্ধে, পড়য়ে রৌরব মধ্যে, পুনঃ পুনঃ যাতায়াত করে॥ জীবের এ ক্লেশ দেখি শ্রীকৃষ্ণ অন্তরে দুঃখী, আপনি আচার্য্যরূপী হৈয়া। কৃপাদৃষ্টে তাসবার, দূর করে অন্ধকার, জ্ঞানাঞ্জন নেত্র প্রকাশিয়া॥ দিব্য জ্ঞান চক্ষুদানে, সার বস্তু করি জ্ঞানে, ত্যাগ করায় অসার দেখ্যায়া। আপনার পদযুগে, জন্মাইয়া অনুরাগে, উদ্ধারয়ে করুণা করিয়া॥ অজ্ঞান যে অন্ধকারে, দৃষ্টিহীন দেখি মোরে, জ্ঞানাঞ্জন শলাকা করিয়া। প্রকাশিল নেত্রদ্বন্দ্বে, সে প্রভু-পদারবৃন্দে, প্রণমিয়ে অবনী লোটায়া॥ শ্রীকৃষ্ণচৈতন্য নাম, বন্দো স্বয়ং ভগবান্, নাম প্রেম উপদেশ কৈলা। নিজ মনোবাঞ্ছা যত, আস্বাদিয়া অবিরত, প্রেমরসে সবা মাতাইলা॥ বন্দো প্রভু নিত্যানন্দ, বলদেব প্রেমানন্দ, প্রকাশ রূপেতে অবতার। পতিত অধম দীন, কৃতপাপী যত হীন, সকলের করিলা উদ্ধার॥ বন্দো ভক্ত অবতার, আচার্য্য অদ্বৈত যার, হুঙ্কারে চৈতন্য অবতীর্ণ। হরিনামামৃত দানে, ভাসাইলা জগজনে, সকল বাঞ্ছিত কৈলা পূর্ণ॥ বন্দো প্রভু ভক্তগণ, শ্রীবাসাদি যত জন, শুদ্ধ ভক্ত তত্ত্ব বলি যারে। চৈতন্য প্রভুর সনে, নাম প্রেম আস্বাদনে, বিহারয়ে নদীয়া নগরে॥ বন্দনা করিব আর, ভক্ত শক্তি নাম যার, গদাধর স্বরূপাদি করি। যে সব লইয়া সঙ্গে, প্রেম বিলসই রঙ্গে, শ্রীকৃষ্ণচৈতন্য রূপ ধরি॥ আর যত ভক্তগণ, বন্দো সবার চরণ, গৌরাঙ্গ জীবন ধন যার। পাত্রাপাত্র না দেখিয়া, গৌরভক্তি বিলাইয়া, করুণা বিগ্রহ অবতার॥ সবে জান প্রভু মর্ম্ম, কৃপা করি গৌরধর্ম্ম, মোর চিত্তে কর প্রকাশনে। আনন্দ অন্তরে যেন, গাই কৃষ্ণলীলাগুণ, মো অধমে শক্তি দেহ দানে॥ তোমরা করুণা কৈলে, এ ভব-সমুদ্র হেলে, অনায়াসে সবে হয় পার। মনোবাঞ্ছা পূর্ণ হয়, কিছু দুর্ঘটন নয়, এ লাগি কহিয়ে বার বার॥ নিত্যলীলা কৃষ্ণধাম, সর্ব্ব পরাত্পর নাম, গোলোক গোকুল বৃন্দাবন। বরাহ ধরণী দোঁহে, প্রশ্নোত্তর করি কহে, অতি যে রহস্য সঙ্গোপন॥ বর্ণিলা পুরাণকর্ত্তা, সকল সংশয়ছেত্তা, সত্যবতী-সুত বেদব্যাস। বরাহ সংহিতাখ্যান, সেই হইল পুরাণ, সাধুমুখে শুনিয়া উল্লাস॥ শ্রীগোকুল বৃন্দাবনে, কৃষ্ণলীলা যে যে স্থানে, শ্লোকবন্দে আছয়ে পুরাণে। মোর চিত্তে হয় আশা, বর্ণিয়া তাহার ভাষা, করি কৃষ্ণলীলাগুণ গানে॥ চন্দ্র হেন খর্ব্বজনে, ধরিতে করয়ে মনে, তৈছে মো অযোগ্য দুরাচার। বর্ণনাভিলাষ হয়, বারণ করিলা লয়, ইথে কৃপা চাহো তো সবার॥ নির্গুণ দেখিয়া যবে, আঙ্গীকার না করিবে, ঘৃণা করি ত্যজিবে আমারে। তবেতো সবার যশে, এ সংসারে নাহি ঘোষে, দন্তে তণে কহো বারে বারে॥ নিজ ভৃত্য করি মোরে, সবে কর অঙ্গীকারে, পূর মোর মনোভিলাষে। কৃষ্ণ লীলাস্থলী যত, বৃন্দাবনলীলামৃত, অধ্যায় রূপেতে পরকাশে॥ শ্রীগুরু বৈষ্ণব-পদ, পদরেণু সুসম্পদ, হৃদয়ে ধরিয়া অভিলাষ। মঙ্গলাচরণ যেই, প্রকাশ করিল এই, কহে শ্রীনন্দকিশোর দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |