| কবি রাম-এর বৈষ্ণব পদাবলী |
| ॥ রাম॥ কীর্ত্তন-রসময় আগম-অগোচর কবি রাম এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের গুণ- বর্ণন, ২৩০৯ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২৪১৩ সংখ্যক পদ। ॥ তথা রাগ॥ কীর্ত্তন-রসময় আগম-অগোচর কেবল আনন্দ-কন্দ। অখিল-লোক-গতি ভকত প্রাণ-পতি জয় নিত্যানন্দ-চন্দ॥ হেরি পতিতগণ করুণ বিলোকন জগ ভরি করল অপার। ভব-ভয়-ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য ধন্য অবতার॥ হরি-সংকীর্ত্তন মাতল জগ-জন সুর নর নাগ পশু পাখী। সকল বেদ-সার বেদ-সুধা-রস দেয়ল কাহু না উপেখি॥ ত্রিভুবন-মঙ্গল নাম-প্রেম-বলে দুরে গেল কলি-আন্ধিয়ার। শমন-ভবন-পথ সবে এক রোধল বঞ্চিত রাম দুরাচার॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ২৭৬-পৃষ্ঠায় (প্রথম সংস্করণ ১৯০২) এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ কীর্ত্তনরসময় আগম-অগোচর কেবল আনন্দ-কন্দ। অখিল-লোক-গতি ভকত প্রাণপতি জয় জয় নিত্যানন্দ চন্দ॥ হেরি পতিতগণ করুণ বিলোকন জগভরি করল অপার। ভব-ভয়ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য ধন্য অবতার॥ হরি সংকীর্ত্তনে সাজল জগজনে সুর নর নাগ পশু পাখী। সকল বেদসার প্রেম সুধারস দেয়ল কাহু না উপেখি॥ ত্রিভুবন-মঙ্গল- নাম-প্রেম-বলে দুরে গেল কলি আন্ধিয়ার। শমন-ভবন পথ সবে এক রোধল বঞ্চিত রাম দুরাচার॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীনিত্যানন্দ্র চন্দ্র ॥ তথারাগ॥ কীর্ত্তন-রসময় আগম-অগোচর কেবল আনন্দ-কন্দ। অখিল-লোক-গতি ভকত প্রাণ পতি জয় নিত্যানন্দ চন্দ॥ হেরি পতিতগণ করুণ বিলোকন জগ ভরি তারল অপার। ভব-ভয়-ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য ধন্য অবতার॥ হরি সংকীর্ত্তন মাতল জগ-জনে সুর নর নাগ পশুপাখী। সকল বেদ-সার প্রেম সুধা-রস দেয়ল কাহু না উপেখি॥ ত্রিভুবন-মঙ্গল নাম-প্রেম-বলে দুরে গেল কলি-আন্ধিয়ার। শমন-ভবন পথ সবে এক রোধল বঞ্চিত রাম দুরাচার॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৯২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। কীর্ত্তন রসময় আগম অগোচর . কেবল আনন্দ কন্দ। অখিল লোক গতি ভকত প্রাণ পতি . জয় নিত্যানন্দ চন্দ॥ হেরি পতিতগণ করুণ বিলোকন . জগ ভরি তারল অপার। ভব ভয় ভঞ্জন দুরিত নিবারণ . ধন্য ধন্য অবতার॥ হরি সংকীর্ত্তন মাতল জগ জন . সুর নর নাগ পশুপাখী। সকল বেদ সার প্রেম সুধা রস . দেয়ল কাহু না উপেখি॥ ত্রিভুবন মঙ্গল নাম প্রেম বলে . দুরে গেল কলি আন্ধিয়ার। শমন ভবন পথ সবে এক রোধল . বঞ্চিত রাম দুরাচার॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| গোরা-অভিষেকে ভক্ত একে একে ভণিতা রামকান্ত দাস কবি রামকান্ত এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ গোরা-অভিষেকে ভক্ত একে একে মিলিত হইল আনন্দে মাতি। শ্রীবাস পণ্ডিত হইয়া হরষিত তিন ভ্রাতা সহ নাচে কত ভাতি॥ মুকুন্দ বাজায় বাসু ঘোষ গায় নরহরি করে ধরয়ে তাল। করি উতরোল উঠে হরি বোল বাজে মরদল বাজে করতাল॥ কেহ কেহ নাচে কেহ পাছে পাছে নানা ভঙ্গী করি হয় অগ্রসর। অদ্বৈত ঠাকুর হরষ প্রচুর পূজে গোরাপদ প্রেমে গর গর॥ তুলসী চন্দনে গোরার চরণে পূজিয়া আচার্য্য সুখেতে ভাসে। সে-সুখসায়রে উল্লাস-অন্তরে ভাসিয়া ভণয়ে রামকান্ত দাসে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |