কবি রাম - রাম ভণিতার একটি মাত্র পদ বৈষ্ণবদাসের শ্রীশ্রী পদকল্পতরু সংকলনে উদ্ধৃত করা হয়েছে। ২৩০৭ সংখ্যক পদটি রাম ভণিতার। কিন্তু এই কবি সম্বন্ধে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। যেহেতু পদটি পদকল্পতরুতে সন্নিবেশ করা হয়েছিল, আমরা বলতে পারি যে ইনি নিশ্চিত ভাবে বৈষ্ণবদাস পূর্ববর্তী কবি।
জগবন্ধু ভদ্র তাঁর গৌরপদ-তরঙ্গিণী সংকলনে রাম ভণিতার কবির সম্বন্ধে বিশেষ কিছু বলেন নি কিন্তু তিনি “রাম” ভণিতাকে “রামানন্দ” ভণিতার কবির সঙ্গে একত্রে উল্লেখ করেছেন।
সতীশচন্দ্র রায়ের রাম ভণিতা সম্বন্ধে উদ্ধৃতি -পাতার উপরে . . . সতীশচন্দ্র রায় তাঁর সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় রাম ভণিতার কবি সম্বন্ধে লিখেছেন...
"পদকল্পতরুতে রাম-ভণিতার একটী মাত্র (২৩০৯ সংখ্যক) পদ পাওয়া গিয়াছে। রাম, রামকান্ত, রামচন্দ্র প্রভৃতি রামান্ত-নামের সংক্ষেপ হইতে পারে। সুতরাং আলোচ্য পদের রচয়িতা যে কোন্ রাম, উহা নির্ণয় করা অসাধ্য।"