কবি রাম লোচন-এর বৈষ্ণব পদাবলী
*
সারদা-নন্দন-পিতৃ-জনক-জনক
ভণিতা শ্রীরাম লোচন
কবি রাম লোচন
এই পদটি নৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন সম্পাদিত “সাহিত্য-সংহিতা” পত্রিকা-র ১৩০৯
বঙ্গাব্দের আষাঢ়-শ্রাবণ সংখ্যায় (জুন-জুলাই ১৯০২খৃষ্টাব্দ) প্রকাশিত, আবদুল করিম
সাহিত্যবিশারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী প্রবন্ধ”-এ এইরূপে দেওয়া রয়েছে।
॥ গীত॥
সারদা-নন্দন-পিতৃ-জনক-জনক।
তান তাত-ভৃত্যগণ অতি ভয়ানক॥
সেই ভয়ানক বন্ধু-পতি-পিতৃ-অরি।
তান হুতাশনে চিত্ত পড়ে ঘুরি ঘুরি॥
হরি-অরি-অরি-পতি-যদি নাই পাই।
জীবনে জীবন দিমু হলাহল খাই॥
বৃকভানু-সুতা কহে সখী-সম্বোধনে।
বান-সুতা-পতি-স্থিতি করি একুধার। @
ইন্দ্র-সুত-বন্ধু গেল গোচরে রাধার॥
তম প্রকাশিত হৈল শ্রী অঙ্গ তেজেতে।
পাণি জোড়ে সখিগণে কহে রাধিকাতে॥
বসুদেব-সুত আসি হৈল উপস্থিত।
প্রাণপতি লৈয়া রাধা কর মন প্রীত॥
লজ্জার কারণে রাধা দুই আঁখি মুদে।
সুভদ্রানন্দন-জায়া-তাতা-সুত নাদে॥
সখি-গণ-ঘরে গেল ইঙ্গিত বুজিআ।
বসিলেন নন্দ-সুত রাধা কোলে লৈয়া॥
বনোদ্ভব পাইরা যেন প্রীত মকরন্দ।
বনপতি দেখি যেন রোহিণী আনন্দ॥
তেন মত মন প্রীত রাধা নারায়ণ।
বলাহকোদ্ভবে যেন শান্ত হুতাশন॥
শ্রীরাম লোচনে ভণে শ্রীকৃষ্ণ কিঙ্কর।
সেবক জানিয়া দয়া কর গদাধর॥
@ - একুধার - একধারে বা পার্শ্বে।
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি রাম
লোচন
-এর পরিচিতির পাতায় . . .