কবি রাম লোচন - এই কবি সম্বন্ধে আমাদের কাছে কোনও তথ্য নেই।
এই কবির একটি মাত্র পদ আমরা পেয়েছি, নৃসিংহচন্দ্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন সম্পাদিত “সাহিত্য-সংহিতা” পত্রিকা-র ১৩০৯ বঙ্গাব্দের আষাঢ়-শ্রাবণ সংখ্যায় (জুন-জুলাই ১৯০২খৃষ্টাব্দ) প্রকাশিত, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদের “অপ্রকাশিত প্রাচীন পদাবলী প্রবন্ধ”-এ।
এই কবি ও তাঁর রচনাকাল সম্বন্ধে আমাদের কাছে আর কোনও তথ্য নেই।