কবি
রাম শরণ-এর
বৈষ্ণব পদাবলী
*
কাদএ কাতর হইআ রাধিকা যুবতী
কবি শ্রীরাম শরণ
এই পদটি ১৩২১ (১৯১৪) বঙ্গাব্দে প্রকাশিত, সাহিত্য-পরিষৎ-পত্রিকার অন্তর্গত, মুনশী
আবদুল করিম সাহিত্যবিশারদ সঙ্কলিত “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ”, ১ম খণ্ড, ১ম
সংখ্যা, ১২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি আংশিক অবস্থায় পাওয়া গেছে।
॥ রামতনু॥
উদ্ধব-সম্বাদ --- রাধিকার চৌতিশা।
আরম্ভ :---
কাদএ কাতর হইআ রাধিকা যুবতী।
কহ উধব কোথাএ গেল মোর প্রাণপতি॥
শেষ :---
ক্ষোনিজা গর্ভের গর্ভ রিপুর কুমারী।
ক্ষেতিতলে আরাধিআ পাইলা শ্রীহরি॥
ক্ষরশান বাণে নিত্য দহে মোর প্রাণি।
ক্ষুদাএ না খাই অন্ন তিষ্ণাএ না খাই পানি॥
ক্ষেমা কর কথ দিন কহেন উধব।
খণ্ডিব মনের দুর্খ আসিব মাধব॥
ভণিতা :---
রাধাকৃষ্ণ পদযুগে ভাবি এক মনে।
শ্রীরাম শরণে কহে রাখএ চরণে॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
রাম শরণ-এর
পরিচিতির পাতায় . . .