কবি রামনারায়ণের বৈষ্ণব পদাবলী
*
রাধা লাগালি পেয়েছি রাজপথে
কবি রাম নারায়ণ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ১০৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
শ্রীকৃষ্ণের উক্তি
॥ তথারাগ॥

রাধা লাগালি পেয়েছি রাজপথে।
তিলে তিলে করি লেখা                  ভাল হইল হলো দেখা
অনেক দিবসে মনোরথে॥
বিকের করেছ সাজ                       তাথে কেন এত লাজ
ঘোঙট ঘুচায়ে কহ কথা।
নিরবধি তোমা লাগি                    পথ পানে চেঞা থাকি
কহ শুনি কুশল বারতা॥
পুরুব পিরীতি খানি                        পাসরিতে নারি দানী
করবা না কর তুমি মনে।
আমার বচন ধর                            খানিক বিশ্রাম কর
এতেক নিঠুর হলো কেনে॥
শুন শুন বিনোদিনী                         রামনারায়ণের বাণী
ব্রহ্মা যারে ধেয়ানে না পায়।
সে হরি কদম্বতলে                          বসিয়া দানের ছলে
বাঁশীতে তোমার গুণ গায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

রাধা লাগালি পেয়েছি রাজপথে।
তিলে তিলে করি লেখা ভাল হইল
দেখা অনেক দিবসে মনোরথে॥
বিকের করেছ সাজ তাথে কেন এত
লাজ ঘোঙট ঘুচায়ে কহ কথা।
নিরবধি তোমা লাগি পথ পানে চেঞা
থাকি কহ শুনি কুশল বারতা॥
পুরুব পিরীতি খানি পাসরিতে নারি
দানী করবা না কর তুমি মনে।
আমার বচন ধর খানিক বিশ্রাম কর
এতেক নিঠুর হলো কেনে॥
শুন শুন বিনোদিনী রামনারায়ণের
বাণী ব্রহ্মা যারে ধেয়ানে না পায়।
সে হরি কদম্বতলে বসিয়া দানের ছলে
বাঁশীতে তোমার গুণ গায়॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
কানাই তোমার তিলেক নাহি লাজ
কবি রাম নারায়ণ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ১০৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
শ্রীরাধার উক্তি
॥ তথারাগ॥

কানাই তোমার তিলেক নাহি লাজ।
বিষয় কে দিল পথে                   ঠেকিলে রাধার হাতে
অলপ না বাসিহ কাজ॥
মোহন মুরতি ধর                         সন্ধানে মুরলী পূর
বুকে হান মনমথ বাণ।
রমণী মণ্ডলী করি                      আভরণ নিব কাড়ি
ভালমতে সাধাইব দান॥
কাড়ি নিব পীত ধড়া                    এলায়ে ফেলিব চূড়া
মুরলী ভাসায়ে দিব জলে।
কুবোল বলিবে যদি                       মাথায় ঢালিব দধি
যেবা থাকে দানীর কপালে॥
শুনেছি লোকের ঠাঞি                    নারীবধের ভয় নাই
পূতনা বধেছ শিশুকালে।
বত্সবধ করে যে                        তাহারে পরশে কে
তুয়া আমি জানি ভালে ভালে॥
বিষম আঁখির ঠার                        শুধিব ইহার ধার
রাজারে মজাব ঘর গারি।
রামনারায়ণে কয়                        ভুবনে খেয়াতি রয়
তবে জানি আয়ানের নারী॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ৮৬২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।


কানাই তোমার তিলেক নাহি লাজ।
বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার
হাতে অলপ না বাসিহ কাজ॥
মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর
বুকে হান মনমথ বাণ।
রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি
ভালমতে সাধাইব দান॥
কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব
চূড়া মুরলী ভাসায়ে দিব জলে।
কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি
যেবা থাকে দানীর কপালে॥
শুনেছি লোকের ঠাঞি নারীবধের ভয়
নাই পূতনা বধেছ শিশুকালে।
বত্সবধ করে যে তাহারে পরশে কে
তুয়া আমি জানি ভালে ভালে॥
বিষম আঁখির ঠার শুধিব ইহার ধার
রাজারে মজাব ঘর গারি।
রামনারায়ণে কয় ভুবনে খেয়াতি রয়
তবে জানি আয়ানের নারী॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
এস এস রসবতী বৈস তরুছায়
কবি রাম নারায়ণ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
শ্রীকৃষ্ণের উক্তি
॥ তথারাগ॥

এস এস রসবতী বৈস তরুছায়।
তোমারে এসব কথা কহিতে জুয়ায়॥
সকল কহিতে পার রসবতী বট।
আপনা আপনি সুখ কেনে কর নট॥
রাজা প্রজা জানে আমি পথের মহাদানী।
গায়ের গরবে এত কহ কটুবাণী॥
লুটিব পসার তোর কারে আছে ডর।
পুন পুন কহ যাঞা রাজার গোচর॥
দেখাহ রাজার ভয় শুনে লাগে হাসি।
কত কোটি কংস আমি তৃণ হেন বাসি॥
রামনারায়ণে কহে পরমাদ দেখি।
শুনিতে শুনিতে রাধার ছল ছল আঁখি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে ভণিতা সহ শেষ চার পংক্তি বাদ
পড়ে গেছে।

এস এস রসবতী বৈস তরুছায়।
তোমারে এসব কথা কহিতে জুয়ায়॥
সকল কহিতে পার রসবতী বট।
আপনা আপনি সুখ কেনে কর নট॥
রাজা প্রজা জানে আমি পথের মহাদানী।
গায়ের গরবে এত কহ কটুবাণী॥
লুটিব পসার তোর কারে আছে ডর।
পুন পুন কহ যাঞা রাজার গোচর॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে
কবি রাম নারায়ণ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দান
শ্রীরাধার উক্তি
॥ তথারাগ॥

নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে।
আজি বিকাইল দধি মোর বিনা মূলে॥
দধি দুগ্ধ বিকাইল পূরিল কামনা।
বেয়াজে দানীর পায় বিকাইলাম আপনা॥
শ্যামেরে সঁপিলাম মুঞি এ রূপ যৌবনে।
আর কি করিবে গুরুজনের গঞ্জনে॥
রামনারায়ণে কহে অভিনব প্রেম।
চান্দে মিলায়ল যেন মরকত হেম॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৮৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে।
আজি বিকাইল দধি মোর বিনা মূলে॥
দধি দুগ্ধ বিকাইল পূরিল কামনা।
বেয়াজে দানীর পায় বিকাইলাম আপনা॥
শ্যামেরে সঁপিলাম মুঞি এ রূপ যৌবনে।
আর কি করিবে গুরুজনের গঞ্জনে॥
রামনারায়ণে কহে অভিনব প্রেম।
চান্দে মিলায়ল যেন মরকত হেম॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর