কবি রামরায়-এর বৈষ্ণব পদাবলী
*
এ দুহুঁ মঙ্গল-আরতি কী জে
দুহুঁজন বৈঠল নিভৃত নিকুঞ্জে

ভণিতা রামরায়
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭),
৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৪৪-পদসংখ্যা।  

॥ তথা রাগ॥

এ দুহুঁ মঙ্গল-আরতি কী জে।
মঙ্গল নয়নে নিরখি মুখ লী জে॥
মঙ্গল-আরতি মঙ্গল-থাল।
মঙ্গল রাধা মদন গোপাল॥
শ্যাম গোরি দুহুঁ মঙ্গল-রাশি।
মঙ্গল-জোতি মঙ্গল পরকাশি॥
মঙ্গল-শঙ্খহি মঙ্গল-নিসান।
সহচরিগণ করু মঙ্গল-গান॥
মঙ্গল-চামর মঙ্গল উদ্গার।
মঙ্গল-শবদে করয়ে জয়কার॥
মঙ্গল-সুখে কেহু কাহু বাখান।
কহ রামরায় তহিঁ ভগবান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীশ্রীরাধাকৃষ্ণের মঙ্গল আরতি।
॥ ভৈরবী॥

এ দুহুঁ মঙ্গল আরতি কী জে।
মঙ্গল নয়নে নিরখি মুখ নী জে॥
মঙ্গল আরতি মঙ্গল থাল।
মঙ্গল রাধা মদন গোপাল॥
শ্যাম গৌরা দুহুঁ মঙ্গল রাশি।
মঙ্গল জোতি মঙ্গল পরকাশি॥
মঙ্গল শঙ্খহি মঙ্গল নিসান।
সহচরী করু মঙ্গল গান॥
মঙ্গল চামর মঙ্গল উদ্গার।
মঙ্গল শবদে করয়ে জয়কার॥
মঙ্গল মুখে কেহু কাহু বাধান।
কহ রাম রায় তহি ভগবান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মঙ্গল আরতি
॥ তথারাগ॥

এ দুহুঁ মঙ্গল-আরতি কী জে।
মঙ্গল নয়নে নিরখ ছবি লিজে॥
মঙ্গল-আরতি মঙ্গল-থাল।
মঙ্গল রাধা মদন গোপাল॥
শ্যাম গোরি দুহুঁ মঙ্গল-রাশি।
মঙ্গল-জোতি মঙ্গল পরকাশি॥
মঙ্গল-শঙ্খহি মঙ্গল-নিসান।
সহচরিগণ করু মঙ্গল-গান॥
মঙ্গল-চামর মঙ্গল ব্যবহার।
মঙ্গল-শবদে করয়ে জয়কার॥
মঙ্গল-সুখে কেহু কাহু বাখান।
কহ রামরায় তহিঁ ভগবান॥

ই পদটি ১৯৩৭-৫৩ সময়কালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৫৮৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কৌ-ভৈরবী - একতালা॥

দুহুঁজন বৈঠল নিভৃত নিকুঞ্জে।
চৌদিগে মধুকর অলিকুল গুঞ্জে॥১
এ দুহুঁ মঙ্গল আরতি কিজে।
মঙ্গল নয়নে নিরখি মুখ নীজে২॥
মঙ্গল আরতি মঙ্গল থাল।
মঙ্গল রাধা মদনগোপাল॥
শ্যাম গোরী দুহুঁ মঙ্গল রাশি।
মঙ্গল জ্যোতি মঙ্গল পরকাশি॥
মঙ্গল শঙ্খহি মঙ্গল নিসান।
সহচরিগণ করু মঙ্গল গান॥
মঙ্গল চামর মঙ্গল উদ্গার।
মঙ্গল শবদে করয়ে জয়কার॥
মঙ্গল মুখে কেহু কাহু বাখান।
কহ রামরায় তহিঁ ভগবান॥

১ - কোন কোন পুঁথিতে ২য় কলিতে পদের আরম্ভ।
২ - লীজে পাঠান্তর

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ৯২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।


এ দুহুঁ মঙ্গল আরতি কী জে।
মঙ্গল নয়নে নিরখ ছবি লিজে॥
মঙ্গল আরতি মঙ্গল থাল।
মঙ্গল রাধা মদন গোপাল॥
শ্যাম গোরি দুহুঁ মঙ্গল রাশি।
মঙ্গল জোতি মঙ্গল পরকাশি॥
মঙ্গল শঙ্কহি মঙ্গল নিসান।
সহচরিগণ করু মঙ্গল গান॥
মঙ্গল চামর মঙ্গল ব্যবহার।
মঙ্গল শবদে করয়ে জয়কার॥
মঙ্গল সুখে কেহু কাহু বাখান।
কহ রামরায় তহিঁ ভগবান॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর