| কবি রামতনুর বৈষ্ণব পদাবলী |
| উদ্ধব হে জাও তুমি গোকুল নগরে ভণিতা শ্রীরামতনু কবি রামতনু এই পদটি ১৩২১ (১৯১৪) বঙ্গাব্দে প্রকাশিত, সাহিত্য-পরিষৎ-পত্রিকার অন্তর্গত, মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ সঙ্কলিত “বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ”, ১ম খণ্ড, ১ম সংখ্যা, ১০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি আংশিক অবস্থায় পাওয়া গেছে। উদ্ধব-সম্বাদ --- রাধিকার বারমাস। ॥ রামতনু॥ ঘোষা :--- উদ্ধব হে জাও তুমি গোকুল নগরে। ধ্রু। চৈত্র মাসেতে হরি, আহ্মারে যে গেল ছাড়ি, রৈলেন গিয়া মথুরা নগরে। ১। সবে বোল হরি হরি বিরহ জ্জ্বালাএ মরি কৈহ উদ্ধব মাধবের গোচরে॥ ২। হুতাশনেরর সখা, তার রিপু জথ রেখা, ভক্ষিয়া যে মরিব নিশ্চএ। ৩। ভক্তের অধীন হরি, আহ্মারে যে গেল ছাড়ি, এই রিতে (ঋতে) না দেখি উপাএ॥ ৪। শেষ :--- ফালগুন মাসেতে হরি, আমি নিবেদন করি, বারমাসের যথেক কাকুতি। রাধার সম্বাদ জথ উদ্ধব সে ক্রমাগত, বোলিলেক রাধিকা বিনতি॥ বিনতি শুনিয়া কৃষ্ণের হইল দআ, চল উদ্ধব বৃন্দাবনে জাই। বৃন্দাবনে হরি গেল, রাধাকৃষ্ণের মিলন হইল, রাহু জেন ছাড়ে নিশাপতি॥ ভণিতা :--- রাধাকৃষ্ণের চরণেতে, দৈবজ্ঞ প্রসাদ সুতে, অন্তকালে চরণ পাইবার আশে। শ্রীরামতনু বোলে, রাখ মোরে পদতলে, যম ভএ প্রাণি জাএ তরাসে॥ শুনরে সকল লোকে, কৃষ্ণের নাম লও মুখে, তবে জাইবা গোকুল নগরী। দেবগ্রাম থাকিআ বোলে, বুধগণের পদতলে, প্রণমি জে ভূমিগতে পড়ি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |