| কবি রতিপতি ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
| কুঞ্জে কুসুম হেরি পন্থ নেহারই ভণিতা রতিপতি কবি রতিপতি ঠাকুর এই পদটি রামগোপাল দাস (গোপাল দাস) দ্বারা ১৬৪৩-১৬৭৬ সময়কালে, সংকলিত ও বিরোচিত এবং ১৯৪৬ সালে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সুকুমার সেন ও প্রফুল্ল পাল দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীরাধাকৃষ্ণ-রসকল্পবল্লী”, অথ বাসকসজ্জা, ২৭৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। কেদারিকা॥ কুঞ্জে কুসুম হেরি পন্থ নেহারই সহচরী মেলি আনন্দে। দিশি দিশি রচন- পদীপ কত রাজত ঝলমলি করতহি চান্দে॥ সুন্দরী সেজ বিছাঅই রঙ্গে। আওব মদন- বিনোদ বর নাগর বিলসব বিনোদিনী সঙ্গে॥ মৃগমদচন্দন তনু পরিলেপন গন্ধ মহোত্সব কুঞ্জে। কোকিল মধুকর মধুর রস গাওয়ই হেরি হেরি নব রসপুঞ্জে॥ বাজত ডম্ফ পাখাউল ঘন ঘন সহচরী নাচএ সুছন্দে। আনন্দে কোই কোই মঙ্গল গাঅই মুরছিত রতিপতি-বৃন্দে@॥ @ - ধন্দে। পাঠান্তর। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |