কবি
সেখ
কবীরের বৈষ্ণব পদাবলী
*
অকি অপরূপ রূপে রমণী ধনি ধনি
ভণিতা সেখ কবীর
কবি সেখ কবীর
এই পদটি জলধর সেন সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার পৌষ, ১৩২৫ সংখ্যায় (ডিসেম্বর
১৯১৮), আবদুল করিম সাহিত্যবিশারদের “মুসলমান কবির বৈষ্ণব-পদাবলী” প্রবন্ধ, ৭৮-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।
॥ ধানশী - বেলাবলী॥
অকি অপরূপ রূপে রমণী ধনি ধনি।
চলিতে পেখল গজরাজগমনী ধনি ধনি॥ ধু॥
কাজলে রঞ্জিত নয়ন ধনি ধবল ভালে
ভ্রমরা ভোলল বিমল কমল দলে॥
গুমান না কর ধনি খিন অতি মাজাখানি
কুচগিরি কলের ভরে ভাঙ্গিআ পড়িব জৌবনি॥
সুন্দরী চান্দ মুখি বচন বোলসি হাসি
অমিআ বরিখে জানি জৈছে শরদে পূরণ শশী॥
সেখ কবিরে ভণে অহি@ গুণ পামরে জানে
ছুলতান নছিরা সাহা ভুলিছে কমল বনে॥
@ অহি - ঐ।
এ
ই পদটি পৌষ ১৩৬৯ বঙ্গাব্দে (ডিসেম্বর ১৯৬২) ঢাকার বাংলা একাডেমী থেকে
প্রকাশিত, আহমদ শরীফ সম্পাদিত মধ্যযুগের কাব্য-সংগ্রহ, ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া
রযেছে।
নারী-রূপ
অকি অপরূপ রূপের রমণী ধনি ধনি
চলিতে পেখল গজ-রাজ-গমনী ধনি ধনি।
কাজলে রঞ্জিত ধনি ধবল নয়ন ভালে
ভোমরা ভুলল বিমল কমল দলে॥
গুমান না কর ধনি ক্ষীণ অতি মাঝাখানি
কুচ গিরি ফলের ভরে ভাঙ্গি পড়িব যৌবনি।
সুন্দরী চান্দ মুখে বচন বোলসি হাসি
অমিয় বরিখে যৈসে শরদ পূর্ণিমা শশী॥
শেখ কবীরে ভনে অহি গুণ পামরে জানে
সুলতান নাসির সাহা ভলিছে কমল বনে॥
এ
ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্ষ্য সম্পাদিত, “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” সংকলনের ৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
শ্রীরাধার রূপ
॥ ধানশী (বেলাবলী)॥
অকি অপরূপ রূপে রমণী ধনি ধনি
চলিতে পেখল গজরাজ গমনী ধনি ধনি॥ ধু॥
কাজলে রঞ্জিত নয়ন ধনি ধবল ভালে।
ভ্রমরা ভোলল বিমল কমল দলে॥
গুমান না কন্ধর ধনি খিন অতি মাঝাখানি
কুচগিরি ফলের ভরে ভাঙ্গিআ পড়িব জৌবনি।
সুন্দরি চান্দমুখি বচন বোলসি হাসি।
অমিআ বরিষে জানি জৈছে শরদে পূরণ শশী॥
শেখ কবিরে ভণে অহি গুণ পামরে জানে।
ছুলতান নছিরা শাহা ভুলিছে কমল বনে॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সেখ
কবীরের পরিচিতির পাতায় . . .