কবি
তুফানদ্দিন-এর
বৈষ্ণব পদাবলী
*
শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা
ভণিতা তুফানদ্দিন
কবি তুফানদ্দিন
আবদুল করিম সাহিত্যবিশারদ রচিত, জলধর সেন সম্পাদিত “ঢাকা রিভিউ ও সম্মিলন”
পত্রিকার ভাদ্র ও আশ্বিন ১৩২৪ সংখ্যায় (সেপ্টেম্ব ১৯১৭) “মুসলমান কবির বৈষ্ণব
পদাবলী” প্রবন্ধ, ১৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সাত গাঁইআ ভাক্কা ছুহি রাগ॥
শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা।
ধরি এক বুলি বন্ধু গেলা মোর নখে কথ জুগ ভেলা॥ ধুআ।
চান্দ চন্দনে ন জুরাএ।
পিআ বিনে মোর মন (ন?) ভাএ।
এ খেলা মন্দিরে বসি জাগি।
কহে তুফানদ্দিন এহি মানসে।
পাইবা রসবতি মানসে॥
এ
ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি”, ৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রযেছে।
॥ সাত গাইআ ডাক্কা ছুহি রাগ॥
শুন মাইরে কাছে লাগি এ প্রেম বারাইলা।
ঘরি এক বুলি বন্দু গেলা মোর নখে কথ যুগ ভেলা॥ ধু।
. চান্দ চন্দনে ন জুরাএ।
পিয়া বিনে মোর মন (ন?) ভাএ॥
এখেলা মন্দিরে বসি জাগি।
কহে তুফানদ্দিন এহি মানসে।
পাইবা রসবতি মানসে॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
তুফানদ্দিন-এর
পরিচিতির পাতায় . . .