কবি কালীপ্রসন্ন সিংহের ছড়া কবিতা ও গান
*
সদাশয়ে ব্যাগ্রসদা দেশের হিত সাধনে
কবি কালীপ্রসন্ন সিংহ
১৮৫৯ খৃষ্টাব্দে রচিত, ভবভূতির প্রসিদ্ধ সংস্কৃত নাটক অবলম্বনে, কালীপ্রসন্ন সিংহের
“মালতীমাধব” নাটকের গান। গানটি আমরা পেয়েছি  মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা
কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।

॥ রাগিণী ভৈরবী, তাল মধ্যমান॥

সদাশয়ে ব্যাগ্রসদা দেশের হিত সাধনে।
সাদরে প্রণাম করি গুণিগণের চরণে॥
মালতী মাধব গানে, তুষিতে রসিক জনে,
সুরঙ্গে বান্ধব সনে, সাধিয়াছি প্রাণপণে।
অধিনীর ভ্রমবশে, কিবা অনুবাদ দোষে,
আসিলে দোষের লেশে, ক্ষমিবেন নটগনে॥
দেশের অধিক জন, দ্বেষের অধীন হন,
সাধয়ে খলের মন, পরনিন্দা সম্পাদনে।
মহতের সদা রীতি, সদয় সকল প্রতি,
হলে অতি নীচমতি, ছলধরে অকারণে॥
ভারতের কর্ত্রী যিনি, ভিক্টোরিয়া মহারাণী,
চিরজীবী হোন তিনি, প্রিয়পুত্র স্বামী সনে।
দুরাত্মা বিদ্রোহি দল, যাক সবে রসাতল,
রাজ করে হোক বল, দুর্জ্জয় হউন রণে॥

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
এস আজ প্রেয়সি এই রাজার সভায়
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ১ম কাণ্ড, ১ম
অঙ্কের গীত।

॥ রাগিণী খাম্বাজ,  তাল আড়াখেমটা॥

এস আজ প্রেয়সি এই রাজার সভায়,
তোমা বিনে গুণিগণের মন কে জুড়ায়।
করি গান মনোহর, গুণিগণ মনোহর,
মনোহর স্বরবিধি দিয়াছে তোমায়॥

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
তবে কই প্রথমই আমার বাসনা এখন
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ১ম কাণ্ড, ১ম
অঙ্কের গীত।

॥ রাগিণী সিন্ধু খাম্বাজ,  তাল আড়াখেমটা॥

তবে কই প্রথমই আমার বাসনা এখন,
সাবিত্রীর উপাখ্যান করিব বর্ণন,
তুমি লো স্বামিনী বিনে, কেবা বল ত্রিভূবনে,
সহায়তা হেন স্থানে করে সর্ব্বক্ষণ।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ওলো বিধুমুখী রমণী যে সকলের আধার
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ১ম কাণ্ড, ১ম
অঙ্কের গীত।

॥ রাগিণী ঝিঝিট খাম্বাজ,  তাল আড়াখেমটা॥

ওলো বিধুমুখী রমণী যে সকলের আধার,
রমণীর সুবচনে সুধাক্ষরে প্রতিক্ষাণে।
তৃপ্ত করে মন প্রাণে যুবক সভার,
তাই বলি ও সুন্দরি শিখেছ যা যত্ন করি।
অনুরূপে তৃপ্ত কর বাসনা আমার,

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
এস আজ রসরাজ আমার হৃদয় রতন
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ১ম কাণ্ড, ১ম
অঙ্কের গীত।

॥ রাগিণী ঝিঝিট খাম্বাজ,  তাল আড়াখেমটা॥

এস আজ রসরাজ আমার হৃদয় রতন,
সাবিত্রীর উপাখ্যান করিব বর্ণন।
এস নাথ দুইজনে, নৃত্য গীত বাদ্যসনে,
তৃপ্ত করি সুযতনে রসিকেরি মন।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
দুর্জ্জনের যমসম সুজন পালনে মতি
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ১ম কাণ্ড, ২য়
অঙ্কের গীত।

॥ রাগিণী ঝিঝিট খাম্বাজ,  তাল আড়াখেমটা॥

দুর্জ্জনের যমসম সুজন পালনে মতি,
সসাগরা ধরাতলে একছত্র অধিপতি,
অশ্ব গজ বহুতর, ধনে শ্রেষ্ঠ ধনেশ্বর,
অচলা কমলাসহ বিরাজিত সক্ষ্মীপতি।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভজরে অবোধ মন সেই নিত্য সনাতনে
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ২য় কাণ্ড, ২য়
অঙ্কের গীত।

॥ রাগিণী ললিত,  তাল আড়াঠেকা॥

পৈলব।---
ভজরে অবোধ মন সেই নিত্য সনাতনে।
কালাকাল নাহি জ্ঞান যেতে সমন সদনে॥
সংসারেরি এই রীতি, ক্ষণমাত্র হবে স্থিতি,
অবশেষে কাল গৃহে ফল পাবে কম্ম গুণে।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কে বলে সরলা কুলদারা, বিশ্বাসঘাতিনী যারা
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ২য় কাণ্ড, ২য়
অঙ্কের গীত।

॥ রাগিণী বারোয়া,  তাল মধ্যমান॥

কে বলে সরলা কুলদারা, বিশ্বাসঘাতিনী যারা,
না পারে কি কর্ম্ম বল মর্ম্মে ব্যথা দিয়া তারা।
মধু মাখা মুখে কথা, মনে মনে তার অন্যথা,
কত ছলে বলে কথা, চক্ষে ফেলে শত ধারা॥
ভুলে সে বিষম ছলে, পুরুষের মন ভোলে,
শেষে যায় রসাতলে, হয়ে ধনে প্রাণে সারা।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
রমণী হইতে বল বড় কেবা আছে আর
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ২য় কাণ্ড, ২য়
অঙ্কের গীত।

॥ রাগিণী বসন্ত বাহার,  তাল মধ্যমান॥

রমণী হইতে বল বড় কেবা আছে আর।
যোগীন্দ্র মুনীন্দ্র ভোলে বিধুবদন দেখে যার॥
ত্যজে সে বৈকুণ্ঠপুরী, ব্রজমাঝে অবতরি,
কোটালী করেছেন হরি, যে শ্রীমতী রাধিকার।
সীতা লাগি রঘুপতি, বনমাঝে করে স্থিতি,
করিতেন দাশরথি, দিবানিশি হাহাকার।
দময়ন্তী গুণ যত, জগতে আছে বিদিত,
পতি প্রাণা সাধ্যাসতী সংসারে সুখ্যাতি তার।

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুপ্রখর দিবাকর সমুদিত মধ্যস্থলে
কবি কালীপ্রসন্ন সিংহ
কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ২য় কাণ্ড, ২য়
অঙ্কের গীত।

॥ রাগিণী কেদারা,  তাল চৌতালা॥

সুপ্রখর দিবাকর সমুদিত মধ্যস্থলে।
প্রচণ্ড কিরণে জীব পথে আর নাহি চলে॥
দেখ সব পশুগণ, আতপে করি ভ্রমণ,
ধায় সবে অনুক্ষণ সরসীর কুলে।
পক্ষিগণ বৃক্ষোপরে, বসে সুখে গান করে,
পান্থশ্রীন্তি দূর করে, বসে তরুমূলে॥

.                      ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর