ভজরে অবোধ জীব সেই নিত্য সনাতনে কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ২য় কাণ্ড, ২য় অঙ্কের গীত। গীতটি আমরা পেয়েছি মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।
॥ রাগ মল্লার, তাল আড়াঠেকা॥
ভজরে অবধি জীব সেই নিত্য সনাতনে। কৃতান্ত করেতে মুক্ত হবে যাঁহার স্মরণে॥ মায়াতে মোহিত হয়ে, আপন আপন কয়ে, পরকাল মুক্তিপথ চিন্তা নাহি কর মনে, সংসারে এই রীতি, ক্ষণমাত্র হবে স্থিতি, অবশেষে কালগৃহে ফল পাবে কর্ম গুনে॥
বল বল আমারে আজ যত সখীগণে কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ৪র্থ কাণ্ড, ২য় অঙ্কের গীত।
॥ রাগিণী ঝিঁঝিট, তাল আড়াঠেকা॥
বল বল আমারে আজ যত সখীগণে। কেমনে দেখাবো মুখ প্রতি বাসিগণে॥ মনবাঞ্ছা না পূরিল, গৃহে কিবা ফল বল, না হবে মম মঙ্গল, পতিধন বিনে। যৌবনে সে কামানল, কত বা সহিব বল, সকলি হলো বিফল, কি ফল জীবনে॥