এসে ভবের হাটে হরি নাম কি কেউ ভুল না কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ৪র্থ কাণ্ড, ৩য় অঙ্কের গীত। গানটি আমরা পেয়েছি মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।
॥ রাগিণী খাম্বাজ, তাল এক তালা॥
এসে ভবের হাটে হরি নাম কি কেউ ভুল না। মরন কালে হরি বিনে তরণ তরি কেউ পাবে না॥ আমার আমার বল্ চ বটে, আমার কেবল মুখে রটে, সময় পেলে আমার বলা টান্ থাকে না। যত দেখো ভালোবাসা, সফল কেবল আশার আশা, আলোকেরি ছায়া প্রায় অন্ধকারে আর থাকে না॥ যাবত অসার সার, যশকীর্ত্তি সার তার, শেষে সবে শবাকার, কেবল আগু পিছু আনাগোনা। দেহ পিঞ্জরের প্রায়, ন'টি দ্বার খোল তায়, কবে পাখি উড়ে যায়, দিনক্ষণ নাহি মানা॥ সোণার খাঁচা দূরে ফেলে, আত্মা পাখি উড়ে গেলে, আবার হাজার খাবার দিলে এমন পোষা পাখি আর পাবে না॥
এই কি কপালে ছিল বিধির লিখন কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ৫ম কাণ্ড, ১ম অঙ্কের গীত। গানটি আমরা পেয়েছি মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।
॥ রাগিণী বেহাগ, তাল আড়াঠেকা॥
এই কি কপালে ছিল বিধির লিখন। এ সময়ে প্রাণনাথ তেজিল জীবন॥ প্রেমতরু হৃদিপরে, রোপিব যতন করে, অকালে সমন তারে, করিল নিধন। কত আশা মনে ছিল, প্রাপ্ত হব সুখ ফল, মুকুলে বিবাদী হল, বিধাতা এখন॥
কেমনে এবনে ভবপার তব দরশন কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ৫ম কাণ্ড, ১ম অঙ্কের গীত। গানটি আমরা পেয়েছি মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।
বাগ্বানী ধনেশ্বরী কৃপাকরি দুইজনে কবি কালীপ্রসন্ন সিংহ কবির ১৭৮০শকাব্দ বা ১৮৫৮ খৃষ্টাব্দে রচিত “সাবিত্রী সত্যবান” নাটকের ৫ম কাণ্ড, ১ম অঙ্কের গীত। গানটি আমরা পেয়েছি মন্মথ নাথ ঘোষ রচিত “মহাত্মা কালীপ্রসন্ন সিংহ” গ্রন্থ থেকে।