বড় লোকের বিটি লো কবি ও গীতিকার রতন কাহার, শিল্পী - স্বপ্না চক্রবর্তী সুর - চন্দ্রকান্ত নন্দী (HMV থেকে প্রকাশিত “চয়নিকা এপার বাংলা ওপার বাংলার লোকগীতি” ক্যাসেটে রয়েছে।) গানটি শুনে শুনে এখানে লেখা হয়েছে।
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বিন্ধে দেবো লাল গেন্দা ফুল। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বিন্ধে দেবো লাল গেন্দা ফুল।
দেখে ছিলাম শরানে ওরে শরানে, দেখে ছিলাম শরানে ওরে শরানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে।
বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দেবো লাল গেন্দা ফুল।
ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে, ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে, ভালোবাসা দাড়িন ছিল মাথার সিঁথেনে। ভালোবাসা দাড়িন ছিল মাথার সিঁথেনে।
বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দেবো লাল গেন্দা ফুল।
ওরে যা ক্যানে কোথা যাবি ওরে ও যাবি, যা ক্যানে কোথা যাবি ওরে ও যাবি, দু দিন পরে আমার ছাড়া আর কার বা হবি। দু দিন পরে আমার ছাড়া আর কার বা হবি।
বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেন্ধে দেবো লাল গেন্দা ফুল। বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেন্ধে দেবো লাল গেন্দা ফুল