কবি সুমন্ত ভৌমিক -  জন্মগ্রহণ করেন হাওড়ার বেলেপোল অঞ্চলে। পিতা নিমাই ভৌমিক, পেশায়
একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মাতা শোভাদেবী গৃহবধু। কবির এক বোন। সুমন্ত আড়াই বছর বয়সকাল থেকে
কাসুন্দিয়ায় অবস্থিত মাতুলালয়ে মানুষ। বাবা-মা আর্থিক কষ্টের কারণে ভাড়া বাড়িতে বাস করতেন।

সুমন্ত হাওড়ার বিখ্যাত বিদ্যালয় বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন।
সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও বাড়ির চাপে বাণিজ্য নিয়ে পড়তে বাধ্য হন এবং উচ্চমাধ্যমিকে ভালো
নম্বর নিয়েই পাশ করেন। এর পর প্রবল আর্থিক কষ্টের কারণে পড়ায় বিঘ্ন এলেও, টিউশনি করে কলকাতার
‘সিটি কলেজ অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’, সান্ধ্যকলেজ থেকে সাম্মনিক স্নাতক হন বানিজ্য বিভাগে।
বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায়, পড়াশোনায় মুলতুবী রেখে বাবার ব্যাবসার কাজে সাহায্য করতে
শুরু করেন।

পাশাপাশি চলতে থাকে সাহিত্য নিয়ে নিজের চেষ্টায় শিক্ষিত হবার প্রচেষ্টা। কলেজে থাকাকালীন প্রথম
কবিতা প্রকাশিত হয় কলেজের-ই বার্ষিক পত্রিকায়। কবিতা লেখা সুমন্তর স্বপ্ন, কবিতা পড়া বেঁচে থাকার
রসদ। এখনও প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে রাত অবধি চলে পড়াশোনা, টুকটাক লেখালেখিও।

কবি সুমন্ত কবিতা নিয়ে ছেলেখেলা করাতে ঘোর বিরোধী। কবিতা ছাপার বিনিময়ে পত্রিকার দপ্তর থেকে
টাকা চাওয়াতে লেখা ফিরিয়ে নিয়েছেন বহুবার। নিজের লেখা যেখানে-সেখানে ছাপাতে অনিচ্ছুক। কবিতা
পড়া ছাড়াও, প্রিয় কাজ হল ছোটোদের প্রাণ দিয়ে পড়ানো। স্বপ্ন দেখেন, জীবনে একটা ভালো কবিতা লিখে
মৃত্যুবরণ করবেন!

মিলনসাগরে  কবি সুমন্ত ভৌমিকের কবিতা তুলে আমরা আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ :
+৯১৬৩২২০৩৮২    
ইমেল :
sumantabhowmick03@gmail.com      



উত্স - কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।   


কবি সুমন্ত ভৌমিকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১৬.১০.২০১৮।
৫টি পূর্বে প্রকাশিত কবিতা এখানে তোলা হয় - ১০.১২.২০২১।




...