কবি
সুনন্দা গুহ রায়ের ছড়া ও
কবিতা
*
বনপলাশীর বনে বনে
কবি সুনন্দা গুহ রায়
বনপলাশীর বনে গিয়ে
দেখতে পেলাম ভাই,
সারাবনে আঁতিপাতি
একটি পলাশ নাই।
কে রেখেছে বকখালি নাম?
পাচ্ছে হাসি তাই।
বকখালিতে গিয়ে দেখি,
কোথ্থাও বক নাই।
নামে কি বা যায় বা আসে?
যে নামেতেই ডাকো,
মনের সুবাস দিয়ে সবার
হৃদয় ভরে রাখো।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুনন্দা গুহ রায়ের
পরিচিতির পাতায় . . .
*
বুড়ো কেহ নই
কবি সুনন্দা গুহ রায়
শৈশব ফিরে পেলে
কে না খুশি হই?
আসলেতে শিশু মোরা,
বুড়ো কেহ নই।
কালের নিয়মে হয়
শরীর মলিন।
মনের সবুজ বন
সতত নবীন।
ফুটিছে রঙিন ফুল
আলো করি মন।
শৈশব খেলে সেথা
সারাটি জীবন।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুনন্দা গুহ রায়ের
পরিচিতির পাতায় . . .