কবি সুনীতি দেবনাথ - ত্রিপুরার কবি ও লেখিকা। তিনি জন্মগ্রণ করেন অবিভক্ত বাংলার সিলেটে
জেলার, বিয়ানীবাজার সাবডিভিশনের পঞ্চখণ্ডের সুপাতলা গ্রামে। ১৯৫০ সালে দেশবিভাগজনিত দাঙ্গার
কারণে সপরিবারে পাঁচ বছর বয়সে ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বাস্তু হয়ে আসেন তাঁর পরিবার এবং তখন
থেকেই তাঁরা সেখা
নে স্থায়ীভাবে বসবাস করছেন।

কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এম.এ., বি.এড. এবং ওয়ার্ধা থেকে হিন্দী সাহিত্যে
কোবিদ পাশ করেন। কর্মজীবনে স্কুলে শিক্ষিকার কাজ বেছে নেন। তিনি ত্রিপুরা সরকারের ধর্মনগর  
সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা  বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা হিসেবে চাকরি করে ২০০৩ সালের এপ্রিলে   
অবসর গ্রহণ করেন।  

১৯৮৬ সালে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের সংস্থা সি.সি.আর.টি. (সেন্টার ফর কালচারাল
রিসোর্সেস অ্যাণ্ড ট্রেনিং) থেকে জাতীয় স্তরে শিক্ষক পুরস্কারে ভূষিত হন।

তিনি বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও নাট্যকার তথা নাট্য পরিচালিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

কবিতা তাঁর প্রিয়ভূমি। শৈশব থেকেই তিনি কবিতা লিখছেন। ছোটগল্পকার ও প্রবন্ধকার, বিশেষ করে
বিজ্ঞান প্রবন্ধ রচনাতেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। শ্রেণী বিভক্ত সমাজের বৈষম্যের এবং নারীর
মুক্তি ও ক্ষমতায়নের প্রশ্নে তিনি প্রতিবাদী কবিতা লেখেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে গবেষণাধ
র্মী বই “ম্যাজিসিয়ান ডি মুরারী প্রেক্ষিত পূর্বোত্তরের জাদুচর্চা”
(২০১০), কাব্যগ্রন্থ “ঋদ্ধ সত্য অনুভবে আসে” (২০১৬), “স্বগত সংলাপ” (২০১৭) প্রভৃতি।

মিলনসাগরে  কবি সুনীতি দেবনাথের কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ :
+918794954496    
ইমেল :
debnath.suniti@gmail.com    
ফেসবুক :
https://www.facebook.com/suniti.debnath.376     



উত্স - কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।   


কবি সুনীতি দেবনাথের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১৬.১০.২০১৮।
...