কবি স্বপনবরণ আচার্যের কবিতা
*
শ্লোক
কবি স্বপনবরণ আচার্য
কবির “কুড়ি বছরের কবিতা” কাব্যগ্রন্থের কবিতা।


লেখার টেবিলে আজ ঘুনপোকা সাক্ষর হয়েছে
গুঁড়ো গুঁড়ো ঘূনাক্ষর, শব্দ হচ্ছে কাঠের মাথায়
সুড়ঙ্গ এগিয়ে যাচ্ছে। জিভের উপর থেকে থেকে
চূর্ন জমে উঠেছে আর থু থু করছি সাদা পৃষ্ঠায়!

কি ঘেন্না কি ঘেন্না ছিঃ ছিঃ মা নিষাদ ওয়াক থুঃ ছিঃ
ধ্যানস্থ ছিলাম, পোকা মাথায় উঠেছে . . .

.         ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর