কবি স্বপনবরণ আচার্য - জন্মগ্রহণ করেন কৃষ্ণনগরে। রামতনু লাহিড়ী প্রতিষ্ঠিত,
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করে, কৃষ্ণনগর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
এরপর কলকাতার সেন্ট পলস কলেজ থেকে স্নাতক হন ইংরেজী অনার্স নিয়ে।
কবি, বার্তা-র ভাষাকেন্দ্রে ইংরেজী পড়ান। তিনি শেকসপিয়রের নাটক “ম্যাকবেথ” ও “হ্যামলেট” অনুবাদ
করেছেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসার ও তাঁদের দিয়ে বিভিন্ন শেকসপিয়রের নাটকের
অভিনয় করানোর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
কৃষ্ণনগরের “আমার থিয়েটার”-এর প্রযোজনায় তাঁর মঞ্চস্থ হওয়া নাটকের মধ্যে রয়েছে শেক্সপিয়রের
জুলিয়াস সীজার (২০১৬), উপকূল (সুরাইয়া বেগম ভৌমিকের পরিচালনায়, ২০১৬), টিথোনাস (২০১৬), আ
মিডসামার নাইটস্ ড্রিম (২০১৬), রোমিও-জুলিয়েট (২০১৬), টুয়েল্ফ্থ্ নাইট (২০১৬), হ্যামলেট (২০১৫),
ওথেলো (২০১৫) প্রভৃতি।
তাঁর লেখা এক সময়ে, "দেশ", "আজকাল" প্রভৃতি পত্র-পত্রিকা সহ বিভিন্ন লিটল ম্যাগাজিনে
নিয়মিত প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকতা করেছেন "আজকাল" পত্রিকায় “জীবনবিশ্বাস” নামে। নামে ও
স্বনামে তাঁর প্রায় ৫০টি উত্তর-সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বার্তা-র হয়ে নাট্যরচনা,
পরিচালনা ও চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর সম্পাদিত পত্রিকা প্রসব ও মুদ্রা।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সব রং চুষে বর্ণমালায়”, “ঘোড়া”, “আমি”, “কুড়ি বছরের কবিতা”।
তাঁর প্রকাশিত উপন্যাসের মধ্যে রয়েছে “আত্মহত্যাকলা”, “ভাষাতীতের বর্ণমালা”, “সে এক ভাস্কর” প্রভৃতি।
২০০৭ সালে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত, অরুন্ধতী দেব পরিকল্পিত ও পরিচালিত
রবীন্দ্রসঙ্গীতের হাজার কণ্ঠের সম্মেলক অনুষ্ঠান “বিশ্বমনাঃ রবীন্দ্রনাথ”-এ তাঁর “তুমি কি শুধুই নির্জনতার
এককের গান গেয়েছ ?" কবিতাটি সেই অনুষ্ঠানের সঞ্চালক শিল্পী শ্রীকান্ত আচার্য পাঠ
করেছিলেন, অনুষ্ঠানের শুরু এবং শেষে দুটি অংশে ভাগ করে।
মিলনসাগরে কবি স্বপনবরণ আচার্যের কবিতা তুলে আমরা আনন্দিত।
উত্স -
- কবি স্বপনবরণের সঙ্গে ১১.৭.২০১৭ তারিখে, দুরভাষে যোগাযোগ ও কথোপকথন।
- কবির কবিতা, কবি-পরিচিতি ও যাবতীয় তথ্য আমাদের পাঠিয়েছেন কবিবন্ধু ও কৃষ্ণনগরের
স্বনামধন্য সঙ্গীতজ্ঞ ও নাট্য ব্যক্তিত্ব শুভময় সরকার। তাঁর চলভাষ: +৯১৯১৪৩৩২৫৩২৬ ।
- আমার থিয়েটারের ফেসবুক - https://www.facebook.com/aamartheatre/
কবি স্বপনবরণ আচার্যের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.১০.২০১৮।
...