কবি অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি -  জন্মগ্রহণ করেন শ্রীহট্ট জেলার করিমগঞ্জের মৈনা গ্রামে।
পিতার নাম অদ্বৈতচরণ চৌধুরী। শিক্ষালাভ করেন শ্রীহট্টের করিমগঞ্জে।

তিনি ছিলেন সিলেটের একজন ইতিহাসবিদ ও বৈষ্ণব সাহিত্যের খ্যাতনামা পন্ডিত, তিনি সিলেটের ইতিহাস
রচনার জন্য বিশেষ পরিচিতি লাভ করেন। তাঁর "শ্রীহট্টের ইতিবৃত্ত" নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থ “শ্রীহট্টের
ইতিবৃত্ত (পূর্বাংশ)” ও “শ্রীহট্টের ইতিবৃত্ত (উত্তরাংশ)” নামে দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি আজও
সিলেট ও প্রাচীন সিলেট অঞ্চলের (ভারতের করিমগঞ্জ অবধি বিস্তৃত) ইতিহাসে ঐতিহাসিকগণ আকরগ্রন্থ
হিসেবে ব্যবহার করে  থাকেন।

এছাড়া তিনি এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তিত্বের জীবনী রচনা করে গেছেন।

তাঁর রচনাসম্ভারে রয়েছে “ভক্ত নির্য্যাস” (১৮৯২),  “রঘূনাথ দাস গোস্বামীর জীবনী” (১৮৯৩), “গোপাল ভট্ট
গোস্বামীর জীবনী” (১৮৯৫), “হরিদাস ঠাকুরের জীবনী” (১৮৯৭), অভিরামচরিত (১৮৯৯), “শ্যামানন্দ চরিত”
(১৯০১), “শ্রীগৌরাঙ্গের পূর্বাঞ্চল ভ্রমণ” (১৯০২), “সাবাস ছবি” (১৯০৩), “চৈতন্য চরিত” (১৯০৪), “শ্রীহট্টের  
ইতিবৃত্ত (পূর্বাংশ)” (১৯১০), “সাধু চরিত” (১৯১২), “নিতাই লীলা লহরী” (১৯১৩), “শ্রীহট্টের ইতিবৃত্ত  
(উত্তরাংশ)” (১৯১৩) “সীতা চরিত”, “চারু চরিত”, “চাঁদ সওদাগর”, “বিষ্ণুপ্রিয়ার বিবাহ”, “লাউড়িয়া কৃষদাস  
রচিত বাল্যলীলা সূত্রম” এর বঙ্গানুবাদ, “অশ্রু কণা”, “শান্তি লতা”, “বিষাদিতা”, “রাজভক্তি ও মহাযুদ্ধ”, “শ্রীপাদ
ঈশ্বরপুরী” প্রভৃতি।
শিশিরকুমার দাশ তাঁর সংসদ সাহিত্য সঙ্গী গ্রন্থে লিখেছেন যে অচ্যুতচরণের বহু গ্রন্থ  
এখনও অপ্রকাশিত।

তাঁর লেখা প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে “দাসী”, “নব্যভারত”, “বিষ্ণুপ্রিয়া-গৌরাঙ্গ”, “বিষ্ণুপ্রিয়া” প্রভৃতি
পত্র-পত্রিকায়।

আজীবন অক্লান্ত সাহিত্য-সাধনার জন্য তিনি গভর্নমেন্ট থেকে একটি লিটারারি পেনশন পেয়েছিলেন।

তাঁর কবিতা আমরা পেয়েছি ১৯০০ সালে প্রকাশিত, পণ্ডিত রাধিকানাথ গোস্বামী ও কেদারনাথ দত্ত
ভক্তিবিনোদ সম্পাদিত,  “শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া” পাক্ষিক পত্রিকা থেকে। একটি কবিতা তিনি লিখেছিলেন, “পদসমুদ্র”
নামক, কথিত ১৫০০০ পদ সম্বলিত বৈষ্ণব পদাবলীর সংকলনের সংকলয়িতা বাবা আউল মনোহর দাসের
এক প্রিয় শিষ্যের  বংশধর বিষ্ণুপুরের বদনগঞ্জনিবাসী হারাধন দত্ত ভক্তিনিধির পরলোক গমনে।
এ বিষয়
বিস্তারিত রয়েছে
বাবা আউল মনোহর দাসের পাতায় . . .


মিলনসাগরে  কবি অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির কবিতা তুলে এই পাতা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।




উত্স -
  • শিশিরকুমার দাশ, “সংসদ সাহিত্য সঙ্গী”, ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।   



কবি অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২৬.৬.২০১৯।
...