কবি আশাপূর্ণা দেবী - বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ও অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিকদের মধ্যে ছিলেন।

নারীর অধিকার এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরূদ্ধে তিনি প্রথম থেকেই লিখে এসেছেন। উপন্যাস ও
কাব্য তার সমান বিচরণ ক্ষেত্র ছিল।

তাঁর প্রথম বই 'ঘরে বাইরের ডাক'। তাঁর অন্যান্য উল্লেখনীয় গ্রন্থের মধ্যে রয়েছে প্রথম প্রতিশ্রুতি (১৯৬৪),
সুবর্ণলতা (১৯৬৬), বকুল কথা (১৯৭৩)। তাঁর অনেক বই থেকে পরে ছায়াছবি তৈরি করা হয়েছে।

১৯৭৬ সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার ও পদ্মশ্রী তে ভূষিত হন। ১৯৮৯ সালে বিশ্বভারতী তাঁকে দেশীকোত্তম
সম্মান প্রদান করেন। ১৯৯৪ সালে তাঁকে সাহিত্য আকাদেমীর ফেলোশিপে ভূষিত করা হয়। এ ছাড়া
কলকাতা বিশ্ববিদ্যালয়ের লিজা পুরস্কার (১৯৫৪), বঙ্গীয় সাহিত্য পরিষদের হরনাথ ঘোষ পদক (১৯৮৮),
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী স্বর্ণ পদক (১৯৯৩) এবং আরও অনেক পুরস্কারে তিনি ভূষিত
হয়েছিলেন।

মিলনসাগরে  কবি আশাপূর্ণা দেবীর কবিতা তুলে এই পাতা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।



উত্স -
  • শিশিরকুমার দাশ, “সংসদ সাহিত্য সঙ্গী”, ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।   



কবি আশাপূর্ণা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ৮.২.২০০৭
পাতার আধুনিক সংস্করণ - ২৪.৭.২০১৯
...