কবি বিশ্বজিৎ হালদার - জন্মগ্রহণ করেন নদীয়া জেলার কুঁচেমোড়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি বই
পাগল ছিলেন। পিতা প্রহ্লাদ হালদার এবং মাতা রীতা দেবী। কবির অগ্রজ রামকৃষ্ণ হালদার। কবি,
পড়াশুনার পাশাপাশি গৃহশিক্ষকতা করছেন।
কবি, নৈহাটি RBC কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস, রোমাঞ্চ গল্প
ইত্যাদি পড়তে ও লিখতে খুব ভালোবাসেন। “দোলনা” পত্রিকায় তাঁর ভুতের গল্প প্রথম প্রকাশ পায়। এরপর
বিভিন্ন পত্র পত্রিকায়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "মাকে লিখছি" (২০১৯) যা তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। এ ছাড়া প্রকাশিত
হয়েছে "খারাপ ছেলে" (২০২০)।
কবি তাঁর নিজের লেখা সম্বন্ধে বলেন, “নিজেকে ভালোবেসে লিখি, জীবন নিয়ে লেখার চেষ্টা করি”।
আমরা মিলনসাগরে কবি বিশ্বজিৎ হালদারের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - গ্রাম - কুচেমোড়া, পোস্ট - শিব নারায়ন পুর, থানা - ধানতলা, জেলা - নদীয়া, পিন - ৭৪১৫০১।
ইমেল - kobitavalobasi2271@gmail.com
চলভাষ - +৯১৯৭৩৫২৭৫৪৩২
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি বিশ্বজিৎ হালদারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৮.৬.২০২০ ^^ উপরে ফেরত
...